আচমকাই রাখি সাওয়ান্তের সঙ্গে বিয়ে ভাঙার ঘোষণা পাকিস্তানি শিল্পপতি-অভিনেতার

তিনি জানিয়েছেন, তিনি অভিনেত্রী রাখি সাওয়ান্তকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ঠিকই, কিন্তু এখন তিনি তাঁকে বিয়ে করছেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেম, বিয়ের পাশাপাশি নানারকম বিতর্কিত কারণে সবসময়েই চর্চায় থাকেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। বছর দুয়েক আগেই ব্যবসায়ী আদিল খান দুররানিকে আচমকাই বিয়ে করে শোরগোল ফেলে দিয়েছিলেন রাখি সাওয়ান্ত। কিন্তু সেই বিয়েও টিকল না বেশিদিন। আদিলের বিরূদ্ধে নানা অভিযোগ এনে দাম্পত্যে ইতি টানেন রাখি সাওয়ান্ত। যদিও এখন আদিল অন্য কাউকে বিয়ে করেছেন। যাই হোক, কয়েকদিন আগে শোনা গিয়েছিল, আদিলের সঙ্গে অতীত ভুলে আবারও বিয়ে করতে চলেছেন রাখি সাওয়ান্ত। তবে এবার তাঁর সম্পর্ক হয়েছে সুদূর পাকিস্তানি অভিনেতার সঙ্গে। হ্যাঁ, গুঞ্জন উঠেছিল পাকিস্তানি অভিনেতা এবং ব্যবসায়ী দোদি খানকে বিয়ে করতে চলেছেন রাখি সাওয়ান্ত। অবশেষে এই জল্পনা প্রসঙ্গে নীরবতা ভাঙলেন খোদ অভিনেতা দোদি খান। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে একটি ইনস্টাগ্রাম ভিডিওতে রাখি সাওয়ান্তকে বিয়ে করা নিয়ে একটি মর্মান্তিক এবং হৃদয়বিদারক ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, তিনি অভিনেত্রী রাখি সাওয়ান্তকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ঠিকই, কিন্তু এখন তিনি তাঁকে বিয়ে করছেন না।

ভিডিওতে, ডোডি খান রাখি সাওয়ান্তের সাহসিকতার জন্য অভিনেত্রীর প্রশংসাও করেছেন। তিনি হিন্দিতে বললেন, “হ্যালো ভারত ও পাকিস্তান, আমি দোদি খান। কিছু দিন আগে, সোশ্যাল মিডিয়ায়, আপনারা আমার একটি ভিডিও দেখেছিলেন, যেখানে আমি আমি রাখি সাওয়ান্তকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। কারণ আমি তাঁকে খুব ভালো করে চিনি। এবং তাঁকে ভালোবাসতে শুরু করি। তিনি তাঁর জীবনে অনেক উত্থান-পতন দেখেছেন, তিনি তাঁর বাবা-মাকে হারিয়েছেন। আপনারা সবাই জানেন, একটি লোক তাঁর জীবনে এসেছিল, এবং সে তাঁর সঙ্গে প্রতারণা করেছিলেন। সে এখন ট্রমা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই রাখি ইসলাম গ্রহণ করেছেন, ওমরাহ পালন করছেন এবং তার নাম পরিবর্তন করে ফাতিমা রেখেছেন। আমি তাঁর এমন চিন্তাভাবনাকে খুব পছন্দ করেছি। তাই আমি তাঁকে বিয়ের জন্যে প্রস্তাব দিয়েছিলাম। ভেবেছিলাম সে আমায় উপযুক্ত জীবনসঙ্গী হবেন।”

 

 

View this post on Instagram

 

A post shared by Dodi Khan (@dodi_khan)

এরপর ডোডি খান আরও জানান, “তবে আমার মনে হয়েছে, রাখিকে বিয়ের প্রস্তাব দেওয়া আমার উচিত হয়নি। কারণ অনেক মানুষ এটিকে গ্রহণ করেননি। কারণ আমি প্রচুর অশ্লীল বার্তা এবং ভিডিও পেয়েছ। যাতে আমি ভেঙে পড়েছি, আমি এমন অশ্লীল ইঙ্গিত একেবারে সহ্য করতে পারছি না। তাই, রাখি জি, তুমি আমার খুব ভালো বন্ধু, এবং সবসময় থাকবে বন্ধু হিসেবেই। কিন্তু তুমি আমার স্ত্রী হতে পারবে না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি তুমি পাকিস্তানের পুত্রবধূ হবে। আমি তোমাকে আমার এক ভাইয়ের সঙ্গে বিয়ে করিয়ে দেব।” ভিডিওটি ভাইরাল হয়েছে, এবং দোদির এই সিদ্ধান্ত অভিনেত্রী রাখি সাওয়ান্তকেও আঘাত করেছে। তিনি এই ভিডিওর মন্তব্য বিভাগে একটি ভাঙা হৃদয় এবং অশ্রু চিত্রিত ইমোজি দিয়েছেন। প্রসঙ্গত, এ সপ্তাহের শুরুতেই দোদির সঙ্গে প্রেমের কথা জানিয়ে ছিলেন রাখি নিজেই। কিন্তু শেষমেশ পাকিস্তানি অভিনেতাকে বিয়ে করা তাঁর হল না। এর আগে রাখি সাওয়ান্ত রিতেশ রাজ সিং এবং আদিল খান দুররানিকে বিবাহ করেছিলেন।

পার্কস্ট্রিটের কেন্দ্রীয় সরকারি হোম থেকে নিখোঁজ বাংলাদেশি-সহ ৩ মহিলাকে অপহরণ!

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক

একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে, বর্ষার দুপুরে বানিয়ে নিন আচারি ভুনা খিচুড়ি

কলকাতায় স্লিপার সেল তৈরির ছক! তপসিয়া থেকে গ্রেফতার রানার ‘সহযোগী’ ইমরান

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা