‘সীমান্তে শান্তি বজায় অগ্রাধিকার হওয়া উচিত’, চিনের প্রেসিডেন্টকে বার্তা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, কাজান: লাদাখ থেকে শুরু করে অরুণাচল। বার বার সীমান্তে সঙ্ঘাতে জড়িয়েছে ভারত ও চিনের সেনা। সীমান্ত বিরোধ দু’দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ পাঁচ বছর বাদে চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসে সীমান্তে শান্তি বজায় রাখার উপরেই জোর দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পড়শি দেশের রাষ্ট্রপ্রধানকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘সীমান্তে শান্তি রক্ষাই দুই দেশের অগ্রাধিকার হওয়া উচিত।’

২০১৯ সালে শেষ বার চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ওই বৈঠকের এক বছর যেতে না যেতেই ২০২০ সালে গালওয়ান সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ভারতীয় সেনা ও চিনের লাল ফৌজ। দু’তরফেরই বেশ কয়েকজন সেনা জওয়ান প্রাণ হারিয়েছিলেন। তার পর থেকেই সীমান্তে উত্তেজনা বেড়ে চলেছিল। সম্প্রতি দু’দেশের তরফেই কিছুটা নমনীয় হয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় টহলদারির ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাতেই আভাস মিলেছিল, সম্পর্কের বরফ খানিক গলতে শুরু করেছে।

রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের মঞ্চে এদিন হাজির ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। বৈঠকে চিনের রাষ্ট্রপ্রধান শি’-কে প্রধানমন্ত্রী মোদি স্মরণ করিয়ে দেন, ভারত-চিনের সম্পর্ক গোটা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। শান্তি এবং উন্নতির জন্য গোটা বিশ্ববাসী তাকিয়ে দু’দেশের দিকে। দীর্ঘদিন ধরে দু’দেশের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান, তা আগামী দিনে কীভাবে আরও প্রসারিত করা যায়, সেদিকে বিশেষ নজর রাখা প্রয়োজন।

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা