‘ভারতে মুসলিমদের সঙ্গে বৈষম্য করা হয় না’, আমেরিকায় দাঁড়িয়ে জানালেন মোদি

প্রধানমন্ত্রীর মার্কিন সফর চলাকালীন ভারতে মুসলিমদের অধিকার নিয়ে সরব হয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভারতে মুসলিমদের সঙ্গে কোনও বৈষম্য হয় না বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকায় হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তখন তাঁকে ভারতে গণতন্ত্র, সংখ্যালঘুদের অধিকার এবং বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার উন্নয়নে ভারত কী করবে এমন প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে মোদি বলেন, ‘আপনি যা বলেছেন তাতে আমি বিস্মিত। আমরা গণতন্ত্র। গণতন্ত্র আমাদের চেতনার অংশ, আমাদের রক্ত। আমরা গণতন্ত্রে বেঁচে থাকি এবং শ্বাস নিই। আমাদের সংবিধানে গণতন্ত্র।’

অন্যদিকে প্রধানমন্ত্রীর মার্কিন সফর চলাকালীন ভারতে মুসলিমদের অধিকার নিয়ে সরব হয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ‘কূটনৈতিক আলোচনায় ভারতে মুসলমান সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরা প্রয়োজন। আমার যদি মোদির সঙ্গে কথা হত, তাঁকে আমার এটাই বলার থাকত যে, আজ যদি আপনি সংখ্যালঘুদের না দেখেন, তা হলে দেশটা টুকরো হওয়ার আশঙ্কা তৈরি হবে। তা ভারতের স্বার্থের পরিপন্থী।’

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…