G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

Share:

নিজস্ব প্রতিনিধি, প্যারিস: মুখোমুখি শেষ বার দেখা হয়েছিল দীর্ঘ ১৬ মাস আগে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে। তার পরে অবশ্য একাধিকবার নানা প্রসঙ্গে টেলিফোনে কথা হয়েছে দুজনের। মঙ্গলবার (১৬ জুন) ফ্রান্সের অ্যাভিয়ান শহরে ফের মুখোমুখি দেখা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মোদিকে দেখেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন মার্কিন অধীশ্বর। আর ওই দৃশ্য নিমেষেই আলোকচিত্রীদের লেন্সবন্দি হয়ে যায়।

২০২৫ সালের ফেব্রুয়ারির পরে নানা ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে সঙ্ঘাত হয়েছে দিল্লির। কখনও শুল্ক আরোপ নিয়ে, আবার কখনও হরমুজ প্রণালি পেরোনো ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন সেনার হামলা নিয়ে। সম্প্রতি ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা চালিয়েছিল মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড। ওই হামলায় কমপক্ষে তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়। প্রতিবাদে দিল্লিতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে কড়কে দিয়েছিলেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা।

ফলে ফ্রান্সের অ্যাভিয়ান শহরে জি-৭ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হলে কি হবে, তা নিয়ে অনেকেই কৌতুহলী ছিলেন। তবে এদিন দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে টানাপোড়েনের বিন্দুমাত্র লেশ ছিল না। এদিন অ্যাভিয়ানে পৌঁছনোর পরেই সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের অ্যাভিয়ানে পৌঁছেছি। বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময়ের অপেক্ষায় আছি। একটি অধিকতর স্থায়ী ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টাকে এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।’

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল