পরমাণু যুদ্ধের জন্য তৈরি, ফের হুঙ্কার পুতিনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের পরমাণু যুদ্ধের হুঙ্কার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গলায়। বুধবার রুশ সংবাদমাধ্যম ‘আরআইএ’-কে দেওয়া সাক্ষা‍ৎকারে রাশিয়ান প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা যে কোনও সময়ে পরমাণু যুদ্ধ করার জন্য প্রস্তুত। কিন্তু আশা করি, সেই পরিস্থিতি তৈরি করবে না আমাদের শত্রু দেশগুলি।’ শত্রু দেশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র আর ব্রিটেনকেই বুঝিয়েছেন পুতিন।

আগামী ১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। ফের একবার রুশ দেশে ক্ষমতার শীর্ষ পদে আসরে অবতীর্ণ হচ্ছেন প্রাক্তন গোয়েন্দা কর্তা পুতিন। জোর কদমে চালাচ্ছেন নির্বাচনী প্রচার। যদিও তাঁর জয় নিয়ে সংশয় নেই কোনও মহলের। তবুও ইউক্রেনের বিরুদ্ধে গত দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রুশ প্রেসিডেন্টের জনপ্রিয়তায় কোনও ভাঁটা পড়েছে কিনা, তার ইঙ্গিত পাওয়া যাবে। রুশ প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেও জাতীয়তাবাদে সুড়সুড়ি দিয়ে চলেছেন পুতিন।

সংবাদমাধ্যম ‘আরআইএ’কে দেওয়া সাক্ষা‍ৎকারে রাখঢাক না রেখে তিনি বলেছেন, ‘রাশিয়ার সার্বভৌমত্বের উপরে যদি কেউ আঘাত হানার চেষ্টা চালায়, তাহলে ছেড়ে কথা বলা হবে না। প্রয়োজনে পরমাণু যুদ্ধের পথে হাঁটা হবে।পরমাণু যুদ্ধের জন্য আমরা প্রস্তুত।’ মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেছেন, ‘আমেরিকার বোঝা উচিত, রাশিয়া হোক কিংবঙা ইউক্রেন-কোনও দেশের মাটিতে মার্কিন সেনার পা রাখাকে হস্তক্ষেপ হিসাবেই ধরে নেবে মস্কো। আর ওই হস্তক্ষেপের উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণভাবে তৈরি রয়েছি আমরা।’

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক