বিপুল জয়ের পরেই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পরেই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঙ্কার ছাড়লেন ভ্লাদিমির পুতিন। সোমবার মস্কোতে বিজয় উদযাপনের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের মুখোমুখি লড়াই মানে তৃতীয় বিশ্বযুদ্ধ।’ যদিও পশ্চিমী দেশগুলি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করবে না বলে আশাপ্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দেওয়ার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকেও কটাক্ষ করেছেন পুতিন। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এ বিষয়ে ওয়াশিংটনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

গত ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভোটগ্রহণ শেষের পরেই শুরু হয় ভোট গণনা। তাতে ৮৭.৯৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়ে ফের ছয় বছরের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন পুতিন। যদিও ওই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলি। কিন্তু তাতে কর্ণপাত করেননি রুশ প্রেসিডেন্ট। উল্টে পশ্চিমী দেশগুলির রাষ্ট্রপ্রধানদের নিজেদের চরকায় তেল দেওয়ার পরামর্শ দিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেই পরমাণু যুদ্ধের হুঙ্কার ছুড়েছিলেন পুতিন। রাখঢাক না রেখে জানিয়েছিলেন, পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে রাশিয়া। যদিও ওই পরিস্থিতি কখনই আসবে না বলেও জানিয়ে দিয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরে একদিকে যেমন তৃতীয় বিশ্বযুদ্ধের হুঙ্কার ছেড়েছেন পুতিন, তেমনই চির শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করতে ছাড়েননি। কিছুটা ব্যঙ্গের সুরে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘অনেক পশ্চিমী দেশের তুলনায় রাশিয়ার গণতন্ত্র অনেকটা স্বচ্ছ। রাশিয়ার নির্বাচন মোটেই আমেরিকার মেল ইন ভোটের মতো নয়, যেখানে ১০ ডলার দিয়ে একটা ভোট কেনা যায়।’

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে