৮৮ শতাংশ ভোট পেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী পুতিন

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: ইউক্রেনের বিরুদ্ধে টানা দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে জয় অধরা। তবুও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিপক্ষদের গুঁড়িয়ে দিয়ে জয়ী হয়েছেন ভ্লাদিমির পুতিন। ৮৭.৯৭ শতাংশ ভোট হাসিল করে ফের প্রেসিডেন্টের কুর্সিতে বসতে যাচ্ছেন আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ার চরম শত্রু।

গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়। প্রায় ৭০ শতাংস রুশ বাসী এবারের নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির রহস্যজনক মৃত্যু এবং দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চললেও জয় না মেলা-কোনও কিছুরই প্রভাব পড়েনি এবারের ভোটে। কোনও শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় পুতিনই যে ফের প্রেসিডেন্ট পদে বসতে যাচ্ছেন, তা নিয়ে কারও সংশয় ছিল না। বাস্তবে হয়েছেও তাই।

রবিবার ভোটগ্রহণ শেষ হওযার পরেই শুরুই হয় গণনা। প্রত্যাশিত মতোই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রথম থেকেই টেক্কা দিয়ে এগিয়ে যেতে শুরু করেন পুতিন। শেষ পর্যন্ত সরকারি তরফে রবিবার রাতে প্রথম পর্বের ফলাফলে ঘোষণা করা হয়, প্রেসিডেন্ট পদে ৮৭.৯৭ শতাংশ ভোট পেয়েছেন ভ্লাদিমির পুতিন। তাঁর প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলে খারিটোনভ পেয়েছেন ৪ দশমিক ৭ শতাংশ ভোট। নিউ পিপল পার্টির প্রার্থী ভ্লাদিস্লাভ দাভানকভ ৩ দশমিক ৬ শতাংশ এবং লিবারেল ডেমোক্র্যাটের প্রার্থী লিওনিড স্লুটস্কি ২ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। ২৪ বছর আগে উদারপন্থী হিসেবে পরিচিত বরিস ইয়েলে‍ৎসিনের কাছ তেকে ক্ষমতার ব্যাটন নিয়েছিলেন পুতিন। গত দুই যুগ ধরে কার্যত নিজের পথের কাঁটাদের উপড়ে ফেলেছেন প্রাক্তন কেজিবি কর্তা। অবিংসংবাদিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে