যুুদ্ধে সাড়ে ৭ লক্ষ সেনা খুইয়েছে রাশিয়া, বিস্ফোরক দাবি ইউক্রেনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের মাঝেই বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এল কিয়েভ। কিয়েভের তরফে জানানো হল, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এখনও পর্যন্ত ৭ লক্ষ ৫৪ হাজার ৫৯০ জন সেনা হারিয়েছে রাশিয়া। ইউক্রেনের এমন দাবির পর এখনও পর্যন্ত মুখ খোলে নি রাশিয়া।

সোমবার (৯ ডিসেম্বর) এই তথ্য জানান ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। এদের মধ্যে গত কয়েকদিনেই প্রাণ হারিয়েছে ১ হাজার ২২০ জন রুশ সেনা। গত ছ’মাসে আনুমানিক ইউক্রেনে অন্তত ৮৫ হাজারেরও বেশি সেনাকে হারিয়েছে রাশিয়া।

ইউক্রেনের জেনারেল স্টাফ আরও জানান, রাশিয়া ৯ হাজার ৫১৯টি ট্যাঙ্ক, ১৯ হাজার ৫৮৯টি সাঁজোয়া যুদ্ধ যান, ৩০ হাজার ৯৮৯টি যানবাহন এবং জ্বালানী ট্যাঙ্ক, ২১ হাজার ৬১টি আর্টিলারি সিস্টেম, ১ হাজার ২৫৩টি রকেট লঞ্চ সিস্টেম, ১ হাজার ২৩টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ৩৬৯টি বিমান হারিয়েছে। এছাড়াও ইউক্রেন যুদ্ধে ২৮টি যুদ্ধজাহাজ এবং একটি সাবমেরিন হারিয়েছে রাশিয়া।

এর আগে চলতি বছরের অগাস্ট মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই দাবি করেছিল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৮০ হাজারের বেশি সেনা খুইয়েছে ইউক্রেন।

আরও পড়ুন : ‘রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হোক’, ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ট্রাম্পের

উল্লেখ্য, সদ্যই ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধ বন্ধ করতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের মধ্যে আলোচনা জরুরী বলে জানিয়েছেন তিনি।

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

প্রেমের মর্মান্তিক পরিণতি! বিয়ের ৩ বছরের মাথায় তরুণীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য হরিণঘাটায়

এসআইআর পর্বে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ