রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক চুক্তিতে চিনের সঙ্গে দ্বন্দ্ব বাড়বে : মার্কিন কর্মকর্তা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি উত্তর কোরিয়া সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বেশ কিছু চুক্তি হয়েছে তাঁর। যার মধ্যে প্রতিরক্ষা চুক্তিও রয়েছে। তবে এই বিষয়টা নিয়ে প্রথম থেকেই চিন্তিত ছিল দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যু্ক্তরাষ্ট্র সহ অন্যান্য মিত্র দেশগুলি। এই চুক্তিতে যে শক্তিশালি হতে চলেছে রাশিয়া তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, উত্তর কোরিয়া-রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি নতুন করে সংঘাত বাড়াবে চিনের সঙ্গেও। এই রেষারেষি সংঘর্যে পরিণত হতে পারে।

উত্তর কোরিয়া-রাশিয়ার প্রতিরক্ষা চুক্তি নিয়ে এমনই মন্তব্য করেছেন মার্কিন বিমানবাহিনীর জেনারেল সি.কিউ.জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ব্রাউন। তিনি সংবাদমাধ্যমের উদ্দেশ্যে জানিয়েছেন, তাঁদের সঙ্গে নতুন কেউ যুক্ত হয়েছে। যা রাশিয়াকে সংঘর্ষের মধ্যে ফেলে দিতে পারে এবং এই তিনটি দেশ(উত্তর কোরিয়া, রাশিয়া এবং চিন) কীভাবে এখন এটি মোকাবেলা করে সেটা দেখার জন্য উৎসুক হয়ে আছে তাঁরা। তবে বিষয়টি দেখার জন্য অপেক্ষা করছে তাঁরা।

একইসঙ্গে মার্কিন কর্মকর্তারা আরও জানান যে, উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান, সারফেস টু এয়ার মিসাইল, সাঁজোয়া যান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন সরঞ্জাম বা উপকরণ এবং অন্যান্য উন্নত প্রযুক্তি নিতে আগ্রহী। তাঁরা একসঙ্গে কাজ করতে চায়।

তবে বিশ্লেষকদের মতে, পুতিন এবং কিমের স্বাক্ষরিত চুক্তিতে উভয় পক্ষকে তাদের একজনের বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসনের ক্ষেত্রে তাৎক্ষণিক সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একে অপরকে প্রতিরক্ষার দিক দিয়ে সাহায্য করবে।

অন্যদিকে পুতিন জানিয়েছেন যে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার সৈন্যদের ব্যবহার করবে না। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন দাবি করে আসছে যে যুদ্ধের জন্য রাশিয়ায় ক্ষেপনাস্ত্র, মিসাইল সমস্ত সরঞ্জাম দিচ্ছে উত্তর কোরিয়া। এই দাবিকে অস্বীকার করেছে পিয়ংইয়ং এং মস্কো। তবে এই চুক্তিতে চিন খুশি নয় , তাই নিয়ে আশার আলো দেখছেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ তাঁর মিত্র দেশগুলি।

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

১৮ বছরেই সব শেষ, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ‘Godzilla vs Kong’-খ্যাত অভিনেত্রী কেইলি

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা