চলতি সপ্তাহে ভারতে আসছেন রুশ বিদেশমন্ত্রী

বৃহস্পতিবার অথবা শুক্রবার দিল্লি পৌঁছবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  চলতি সপ্তাহে দিল্লি আশছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরব। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, চিন সফর শেষ করে রাশিয়ার বিদেশমন্ত্রী বৃহস্পতিবার অথবা শুক্রবার দিল্লি পৌঁছবেন।রুশ-ইউক্রেন সংঘাতের আবহে সের্গেই ল্যাভরবের এই সফর যে তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য। সংঘাতের পর এই প্রথম সে দেশের উচ্চস্তরীয় কোনও মন্ত্রী ভারত সফরে আসছেন। তবে ভারতের বিদেশ মন্ত্রক বা রুশ বিদেশ মন্ত্রক এখনও এই সফরের বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি। এদিকে, বৃহস্পতিবার ব্রিটেনের বিদেশমন্ত্রী লিজ ট্রাসও বৃহস্পতিবার ভারতে আসছেন।

রুশ বিদেশমন্ত্রীর সফর সম্পর্কে অবগত কয়েকজন আধিকারিক জানিয়েছেন, রাশিয়া থেকে তেল এবং অস্ত্র কেনার টাকা কীভাবে মেটান হবে, তা নিয়ে আলোচনার জন্য দিল্লি আসছেন রাশিয়ার বিদেশমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে কথা বলেন। কথা হয় তিনবার। প্রথমবার ২৪ মার্চ। পরে ২ এবং ৭ মার্চ। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।

জাতিসঙ্ঘে ইউক্রেনের ইস্যুতে ভোটাভুটি থেকে বিরত ছিল ভারত। যদিও রুশ আগ্রাসনের নিন্দা করে দিল্লির তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। দিল্লি উভয়পক্ষকে সংযত থাকার পরামর্শ দিয়েছে। যদিও আমেরিকার তরফ থেকে দিল্লির ওপর কূটনৈতিকভাবে চাপ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, দিল্লি তাদের অবস্থান স্পষ্ট করুক।

আরও পড়ুন করোনা পজিটিভ ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, অনিশ্চিত ভারত সফর

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু