লোহিত সাগরের তীরে হাঙরের হানায় মৃত্যু রুশ নাগরিকের

ইতিমধ্যে হামলাকারী হাঙরটিকে আটক করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: মিশরের লোহিত সাগরের রিসর্ট শহর হুরগাদা উপকূলে হাঙরের হানায় এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। মিশর ও রাশিয়া কর্তৃপক্ষের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে হামলাকারী হাঙরটিকে আটক করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।

বিষয়টি নিয়ে মিশরের পরিবেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার হুরগাদার কাছে টাইগার হাঙরের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনার পর উপকূলটির ৭৪ কিলোমিটারজুড়ে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি রবিবার পর্যন্ত সাঁতার, স্নরকেলিংসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। পরিবেশ মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ইতিমধ্যে হাঙরটিকে ধরা হয়েছে। কেন এমন বিরল আক্রমণ করল প্রাণীটি তার কারণ জানতে সেটিকে ল্যাবরেটরিতে পাঠিয়ে পরীক্ষা নীরিক্ষা করা হচ্ছে।

হুরগাদায় (Hurghada ) রাশিয়া দূতাবাসের তরফে জানানো হয়েছে হাঙরের হানায় নিহত ব্যক্তি রুশ নাগরিক। তবে তাঁর নাম ও পরিচয় রুশ দূতাবাসের তরফে প্রকাশ করা হয়নি। অন্যদিকে রাশিয়ার সরকারি এক সংবাদ সংস্থা জানিয়েছে, নিহত ব্যক্তি ১৯৯ সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি রাশিয়ান হলেও পুরো সময় মিশরে থাকতেন। নিহত ব্যক্তি পর্যটক ছিলেন না বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

অপারেশনের সময় ডাক্তাররা নীল-সবুজ পোশাক পরেন কেন? জানুন আসল কারণ

মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া পদক্ষেপ, নাবালিকা প্রসূতি হতেই গড়বেতায় গ্রেফতার স্বামী

‘যাও সুখে থাকো’, বুকে পাথর রেখে স্ত্রীকে শৈশবের প্রেমিকের হাতে তুলে দিলেন সরকারি অফিসার

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার