মাঝ সমুদ্রে হঠাৎ ইউ-টার্ন নিয়ে চিনের বদলে ভারতের দিকে রওনা ৭ রুশ তেলবাহী ট্যাঙ্কারের

একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, চিনগামী রাশিয়ান তেলবাহী ট্যাঙ্কারগুলি দক্ষিণ চিন সাগরে দিক পরিবর্তন করে দ্রুত ভারতের দিকে এগিয়ে যাচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতটি রুশ তেলবাহী জাহাজ আচমকাই ইউ-টার্ন নিয়ে চিনের বদলে ভারতের দিকে মোড় নিয়েছে। কী কারণ? একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, চিনগামী রাশিয়ান তেলবাহী ট্যাঙ্কারগুলি দক্ষিণ চিন সাগরে দিক পরিবর্তন করে দ্রুত ভারতের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ ভারত রাশিয়া থেকে দ্রুতগতিতে তেল আমদানি করছে। তেল কেনা দ্বিগুণ বাড়িয়েছে। যার ফলে চিনা জাহাজগুলিকে ভারতের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই জাহাজগুলির মধ্যে একটি ২১ মার্চ নিউ ম্যাঙ্গালোরে পৌঁছবে। ইরান বনাম ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ পড়েছে ভারতের উপরেও।

গ্যাস সঙ্কটের কারণে দেশবাসীর হেঁশেলে আগুন জ্বলছে না। কারণ যুদ্ধের ফলে হরমুজ প্রণালী আটকে দিয়েছে ইরান। তাই পারস্য উপসাগরে আটকে পড়েছে তেল-গ্যাসবাহী জাহাজগুলি। যদিও ইতিমধ্যেই তিনটি জাহাজ এলপিজি নিয়ে দেশে ফিরেছে। এমন পরিস্থিতিতে জানা গেল, ভারত দ্রুতগতিতে রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়েছে। গত জানুয়ারির শেষের দিকে বাল্টিক সাগরের একটি বন্দরে কয়েকটি জাহাজ পণ্য বোঝাই করা হয়েছিল। কিন্তু যখন পণ্য বোঝাই করা হয়েছিল, তখন এই জাহাজগুলির চিনের রিজাও বন্দরের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু মার্চ মাসে এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার জলসীমায় গতিপথ পরিবর্তন করেছে। আমেরিকা রাশিয়া থেকে ভারতকে পণ্য কেনার সাময়িকভাবে অনুমতি দেওয়ার মাত্র কয়েকদিন পরেই এটা ঘটল।

যদিও রাশিয়া থেকে ভারতকে তেল কেনার অনুমতি দিয়েছে আমেরিকা, এই নিয়ে দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছিল। ভারত এই কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। কিন্তু এখন শোনা যাচ্ছে, আমেরিকার অনুমতির পর ভারত রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়ে দিয়েছে, যার ফলে চিনগামী জাহাজগুলিকে ভারতের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সপ্তাহে ৩ কোটি ব্যারেল তেল সরবরাহে ছাড় দেওয়ার পর, ভারতীয় শোধনাগার গুলি এক সপ্তাহের মধ্যেই রাশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ তেল কিনছে বলে খবর। এর ফলে একদিকে যেমন ইরান যুদ্ধের মধ্যে ভারতের জ্বালানির সঙ্কট মিটেছে, তেমনি দেশে গ্যাস সংকটেও মোকাবিলা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতির পর থেকে আরও অনেক দেশকে রাশিয়া থেকে তেল কেনা পুনরায় শুরু করেছে। আগে শুধু চিন শুধুমাত্র রাশিয়া থেকে তেল কিনত, কিন্তু এখন অন্যান্য দেশও কিনবে, যার ফলে চিনের রুশ তেল আমদানি কমে যাবে। এবং তেলের দাম বেড়ে যাবে। একটি তথ্য অনুযায়ী, রাশিয়ার তেলবাহী অন্তত সাতটি ট্যাঙ্কার তাদের যাত্রাপথে চিন থেকে ভারতের দিকে পথ পরিবর্তন করেছে।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা