ইউক্রেনে হামলা চালাতে গিয়ে নিজেদের শহরেই বোমা ফেলল রাশিয়া

হামলার অভিঘাতে একটি গাড়ি উড়ে গিয়ে ছিন্নভিন্ন হয়ে পার্শ্ববর্তী বাড়ির ছাদে গিয়ে পড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে ভুল করে নিজেদের শহরে বোমা ফেলল রুশ যুদ্ধবিমান। বৃহস্পতিবার রাতে ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগোরোদ শহরে এই বোমা হামলা চালায় রুশ যুদ্ধবিমান।

রুশ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী বৃহস্পতিবার রাতে এসইউ-৩৪ যুদ্ধবিমান বোমা ফেলে বেলগোরোদ শহরে। হামলার ফলে একটি রাস্তায় ৪০ মিটারের গর্ত তৈরি হয়েছে। হামলার অভিঘাতে একটি গাড়ি উড়ে গিয়ে ছিন্নভিন্ন হয়ে পার্শ্ববর্তী বাড়ির ছাদে গিয়ে পড়ে। শুধু তাই নয় আশপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বোমা হামলায় কারোর মৃত্যু হয়নি বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম।

বেলগোরোদের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বিষয়টি নিয়ে বলেন, ‘ঘটনাটি শহরের কেন্দ্রীয় রাস্তাগুলোর একটির সংযোগস্থলে ঘটে। এতে ২০ মিটার ব্যাসার্ধের বিশাল একটি গর্ত তৈরি হয়েছে।’ শহরের মেয়র ভ্যালেন্টিন ডেমিডভ জানান, আশপাশের বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। প্রসঙ্গত রাশিয়ার এসইউ-৩৪ যুদ্ধবিমানটি এয়ার-টু-এয়ার, এয়ার-টু-সারফেস ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র বহন করতে পারে। তবে ওইদিন বোমা হামলায় কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা জানানো হয়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে।

শনির নক্ষত্র বদলে ১০০ দিন ৫ রাশির জীবনে উপচে পড়বে সুখ!

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের