বাংলাদেশ-পাকিস্তানকে জোর ধাক্কা সৌদির, ভিসা দেওয়া বন্ধ করল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সামনেই পবিত্র হজ। সেই জন্য নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সৌদি আরব। হজের জন্য বাংলাদেশ, পাকিস্তানসহ ১৩টি দেশের ওপর ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। সূত্র মারফত জানা গিয়েছে, ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রেই শুধু নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই ভিসা নিষেধাজ্ঞা জুন মাসের মাঝামাঝি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওমরাহ ভিসা রয়েছে যাদের তাঁরা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এই তালিকায় রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডন, আলজিরিয়া, সুদান, ইথিওপিয়া, টিউনিশিয়া ও ইয়েমেন। সাময়িক নিষেধাজ্ঞা অমান্য করে যদি কেউ সৌদি আরবে প্রবেশ করেন এবং থাকেন তার উপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

ইতিমধ্যে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। পাকিস্তানি ওমরাহ ভিসাধারীরা যারা ১৩ এপ্রিলের মধ্যে সৌদি যাবেন তাঁদের ২৯ এপ্রিলের মধ্যে দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

হজের আগে এই ভিসা নিষেধাজ্ঞা বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ভ্রমণকারী দীর্ঘমেয়াদি ভিসায় সৌদিতে প্রবেশ করে অনুমতি না নিয়েই হজ করেন। কেউ কেউ আবার অবৈধভাবে থেকে যান। ফলে ব্যাপক ভিড়ের সৃষ্টি হয়। অনুমতি না নিয়ে আসা মানুষের ভিড়ে সমস্যায় পড়েন যারা নিয়ম মেনে হজ করতে আসেন তাঁরা। সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু