আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভয়ঙ্কর ঘটনা, গ্রেফতারি এড়াতে বিস্ফোরণে নিজেকেই উড়িয়ে দিলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক: সাত বছর আগে প্রাণঘাতী বোমা হামলার পিছনে জড়িত সন্দেহে পুলিশ গ্রেফতার করতে গিয়েছিল তাকে। কিন্তু সেই গ্রেফতারি থেকে বাঁচতে ভয়াবহ কাণ্ড ঘটিয়ে বসলেন অভিযুক্ত যুবক। কোমরে থাকা বিস্ফোরক বেল্টের (explosives belt) বোতাম টিপে নিজেকেই ঊড়িয়ে দিলেন। ওই বিস্ফোরণে তিন নিরাপত্তা রক্ষী সহ মোট চার জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এমন ঘটনা ঘটতে পারে, তা ঘুণাক্ষরে ভাবতে পারেনি গ্রেফতার করতে যাওয়া নিরাপত্তা রক্ষীরা। ভয়াবহ ঘটনাটি ঘটেছে সৌদি আরবের (Saudi Arabia) জেদ্দায়।  

সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যম ‘আরব নিউজ’ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৫ সালে সৌদি আরবের আভা শহরে এক শক্তিশালী বোমা বিস্ফোরণে মোট ১৫ জন প্রাণ হারিয়েছিলেন। তার মধ্যে নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও চার প্রবাসী বাংলাদেশি ছিলেন। কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ওই বিস্ফোরণে জড়িত ছিল। বিস্ফোরণের ঘটনার তদন্তে আব্দুল্লাহ বিন জায়েদ আল শেহরি (Abdullah Al-Shehri ) নামে এক সৌদি নাগরিককে খুঁজছিল নিরাপত্তা রক্ষীরা। গত বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাকে ধরতে বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।  জেদ্দার আল সামের এলাকায় আচমকাই নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেন ওই ব্যাক্তি।

সৌদি আরবের এক আধিকারিক জানিয়েছেন, সাত বছর আগের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও আটজনকে খোঁজা হচ্ছে। শেহরি যেভাবে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিয়েছেন, তার পরে বাকিদের ধরার ক্ষেত্রে অভিযান চালানোর সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ