দ্বিতীয় সেমিফাইনালে টানটান লড়াই, আর্সেনালকে আটকে দিল আতলেতিকো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে জমজমাট লড়াইয়ে শেষ পর্যন্ত সমতায় থামল আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনাল। মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়, ফলে ফাইনালে ওঠার লড়াই এখন জমে উঠেছে দ্বিতীয় লেগের আগে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে উত্তেজনা ছড়ায় দুই দলের মধ্যে। বল দখল থেকে শুরু করে আক্রমণের ধার-সব ক্ষেত্রেই ছিল সমানে সমান লড়াই। তবে গোলের মুখ খুলতে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত। ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন ভিক্তর ইয়োকেরেশ। বক্সের ভেতরে ফাউলের শিকার হওয়ার পর পাওয়া সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি তিনি। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালায় আতলেতিকো। সেই চাপের ফল মেলে ৫৬তম মিনিটে। পেনাল্টি থেকেই সমতা ফেরান হুলিয়ান আলভারেস। এরপর একাধিকবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি স্প্যানিশ ক্লাবটি। বিশেষ করে অ্যান্টোইন গ্রিজম্যান-এর দুরন্ত শট ক্রসবারে লেগে ফিরে আসায় হতাশ হতে হয় সমর্থকদের।

আরও পড়ুনঃসতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

অন্যদিকে, আর্সেনালও পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। ম্যাচের শেষদিকে পেনাল্টির সুযোগ পেলেও ভিএআর পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত বাতিল করেন রেফারি। সব মিলিয়ে দুই দলের লড়াইয়ে উত্তেজনার পারদ ছিল চরমে। তবে নিষ্পত্তি হয়নি কোনো পক্ষেরই। এখন নজর দ্বিতীয় লেগের দিকে, যা অনুষ্ঠিত হবে আর্সেনালের ঘরের মাঠে। সেই ম্যাচই নির্ধারণ করবে কে পৌঁছবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর