সেনসেক্স-নিফটিতে বড় পতন, লক্ষ্মীবারে লোকসানের মুখে বিনিয়োগকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালেই ধাক্কা খেল  ভারতের শেয়ারবাজার। একাধিক  চাপের কারণে বাজার খুলতেই তীব্র পতনের মুখে পড়ে সূচকগুলি, ফলে বিনিয়োগকারীদের মধ্যে বাড়তে থাকে উদ্বেগ। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু-হু করে বৃদ্ধি, বিদেশি বিনিয়োগকারীদের টানা বিক্রি এবং টাকার দুর্বল অবস্থান—এই তিন প্রধান কারণেই বাজারের মনোভাব স্পষ্টভাবে নেতিবাচক হয়ে উঠেছে।

সকালে লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই বিএসই সেনসেক্স প্রায় ৮৫৫ পয়েন্ট পড়ে ৭৬,৬৪০-এর ঘরে নেমে আসে। পাশাপাশি নিফটি৫০ ও ২৭৬ পয়েন্টের বেশি হারিয়ে ২৩,৯৪৬-এর কাছাকাছি ট্রেড করতে থাকে। বাজারে এই পতন ছিল সর্বব্যাপী-অটো, ব্যাঙ্কিং, রিয়েলটি থেকে শুরু করে মেটাল, এফএমসিজি-প্রায় সব সেক্টরেই লাল ঝড় দেখা যায়।বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত তেলের দাম ব্যারেলপিছু ১২০ ডলারের উপরে পৌঁছে যাওয়া ভারতের মতো আমদানি-নির্ভর অর্থনীতির জন্য বড় উদ্বেগ। এতে একদিকে যেমন মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা, অন্যদিকে চলতি হিসাবের ঘাটতিও বাড়তে পারে। পাশাপাশি ডলারের তুলনায় রুপির দুর্বলতা-৯৫-এর উপরে পৌঁছে যাওয়া-আমদানি ব্যয় আরও বাড়িয়ে তুলছে, যা বাজারে চাপ সৃষ্টি করছে।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) আগের সেশনেই প্রায় ২,৪৬৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন, যা বাজারে চাপ বাড়িয়েছে। যদিও দেশীয় বিনিয়োগকারীরা কিছুটা সমর্থন দেওয়ার চেষ্টা করেছেন, তবুও সামগ্রিক পরিস্থিতি দুর্বলই রয়ে গেছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও অনিশ্চয়তা বাড়ছে। ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখলেও মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ এবং মার্কিন বন্ডের উচ্চ ফলন বিনিয়োগকারীদের দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে উন্নত বাজারের দিকে। সব মিলিয়ে, তেলের দাম, বৈদেশিক মুদ্রা ও বৈশ্বিক সংকেত-এই তিন ফ্যাক্টর এখন বাজারের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আপাতত বাজারে অস্থিরতা বজায় থাকতে পারে, ফলে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার