পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই বাসের সংঘর্ষে মৃত্যু ৭ জনের, আহত ২০

ঈদের পরদিন অর্থাৎ শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের পুলিশের তরফে জানানো হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের (Pakistan) সিন্ধু প্রদেশে (Sindh province) দ্রুত গতি সম্পন্ন দুই বাসের সংঘর্ষে মৃত্যু হল ৭ জনের। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন আরও ২০ জন। ঈদের পরদিন অর্থাৎ শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের পুলিশের তরফে জানানো হয়েছে।

পুলিশের এক আধিকারিক নাজিম ভুট্টো জানিয়েছেন, শুক্রবার নওশেরো ফিরোজের (Naushero Feroze) মোরোর (Moro) কাছে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘একটি যাত্রীবাহী বাস লাহোর থেকে করাচিতে যাচ্ছিল, আরেকটি বাস করাচির দিক থেকে আসছিল। অতিরিক্ত গতির কারণে দুই বাসের মধ্যে সংঘর্ষ হয়।’ তিনি আরও বলেন, সংঘর্ষে অন্তত সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নবাবশাহ ও নওশেরা ফিরোজের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য এর আগে চলতি মাসের শুরুর দিকে মেহরান হাইওয়ের পাশের সড়কে নবাবশাহের কাছে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সাত জনের মৃত্যু হয়েছিল এবং ৪২ জন আহত হয়েছিলেন। গত এপ্রিল মাসে, সিন্ধুর থাট্টা জেলার কিনঝার লেকের কাছে একটি মিনিভ্যানের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নয় জন নিহত হন।

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা