মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের বাড়ি লক্ষ্য করে চলল গুলি, আটক ১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ওহিও বাসভবনে চলল গুলি। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মার্কিন গোয়েন্দারা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সূত্রে জানা গিয়েছে, হামলার কারণে বাড়ির একটি জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে গুলির দাগ রয়েছে স্পষ্ট ভাবে।   

হামলাকারীদের নিশানায় মার্কিন ভাইস-প্রেসিডেন্ট বা তাঁর পরিবারের সদস্যরা কেউ ছিলেন কিনা সেই দিক খতিয়ে দেখেছেন গোয়েন্দারা। সেই সঙ্গেই গ্রেফতার হওয়া ব্যক্তিকে জেরা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভেনিজুয়েলার সঙ্গে আমেরিকার সংঘাতের আবহে জেডি ভ্যান্সের বাড়িতে হামলার ঘটনায় স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে চর্চা।  হামলার সময়ে জেডি ভ্যান্স বা তাঁর পরিবারের সদস্যরা কেউ বাড়ির মধ্যে উপস্থিত ছিলেন না।  কিছু মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর, হামলাকারী বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চালিয়েছেন।  

আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার পদ থেকে বরখাস্ত আমোরিম

গত সপ্তাহে ভ্যান্স ভেনেজুয়েলায় আমেরিকার অভিযান পর্যবেক্ষণ করতে মার-এ-লাগোতে ট্রাম্প এবং অন্যান্য ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগ দেননি, কারণ তার উপস্থিতি   নিরাপত্তার সঙ্গে আপস করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। পরিবর্তে, ভাইস প্রেসিডেন্ট একটি নিরাপদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভিযানটি পর্যবেক্ষণ করেন এবং অপারেশনটি শেষ হওয়ার পর সিনসিনাটিতে ফিরে যান।  ভান্সের অফিস জানিয়েছে যে তিনি “প্রক্রিয়া এবং পরিকল্পনার সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন”।  এক বিবৃতিতে ভ্যান্সের অফিস বলেছে যে “ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের কারণে, প্রশাসন হোয়াইট হাউস থেকে দূরে ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের  একসঙ্গে থাকার ফ্রিকোয়েন্সি এবং সময়কাল সীমিত করার লক্ষ্য নিয়েছে।”

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড