ঘুষ নেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত সিঙ্গাপুরের প্রাক্তন পরিবহণ মন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন সিঙ্গাপুরের প্রাক্তন পরিবহনমন্ত্রী। প্রাথমিকভাবে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে ৬২ বছর বয়সী সুব্রামানিয়াম ঈশ্বরণের বিরুদ্ধে। প্রায় ৩০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার গড়া ইশ্বরণের বিরুদ্ধে দুর্নীতি এবং ন্যায়বিচারে বাধাসহ ২৭টি অভিযোগ রয়েছে। তবে দোষ স্বীকার করে নিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)তাঁর বিচার শুরু হওয়ার দিন ধার্য করা হয়েছিল। জানা গিয়েছে,সিঙ্গাপুরের প্রাক্তন পরিবহনমন্ত্রী দায়িত্বে থাকাকালীন উপহার বা ঘুষ নেওয়ার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। এর আগে তিনি স্থানীয় এক আদালতে দোষ স্বীকার করেছেন।

ইশ্বরণ হলেন সিঙ্গাপুরে ৫০ বছরের মধ্যে প্রথম রাজনীতিবিদ যিনি আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন। উপহার বা ঘুষ নেওয়ার প্রতিটি অভিযোগের বিপরীতে ঈশ্বরণের জরিমানা বা দুই বছরের কারাদণ্ড হতে পারে। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হলে এক লক্ষ ডলার পর্যন্ত পর্যন্ত জরিমানা বা সাত বছরের কারাদণ্ড হতে পারে।

৬২ বছর বয়সী ঈশ্বরণ দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্রটিতে ফর্মুলা ১ গ্র্যান্ড প্রিক্স (কার রেসিং) আনার জন্য সবচেয়ে বেশি পরিচিত। চার্জশিট থেকে জানা যায় যে তাকে তিন লক্ষ ১১ হাজার ৮৮২ ডলারের ফ্লাইট, হোটেলে থাকা, মিউজিক্যাল এবং গ্র্যান্ড প্রিক্স টিকিট উপহার দেওয়া হয়েছিল।

জানুয়ারিতে এমন অভিযোগ আসার পর সব অভিযোগ অস্বীকার করেছিলেন ঈশ্বরণ। তিনি জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যে। তিনি দোষী নন। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেছেন। যদিও এখন তিনি দোষ স্বীকার করে নিয়েছেন।

তবে সিঙ্গাপুরে দুর্নীতি মামলায় সরকারি কোনো কর্মকর্তার নাম জড়ানোর বিষয়টি দেখা যায় না বেলই চলে। এই প্রথম দুর্নীতি মামলায় সরকারি কোনো কর্মকর্তার নাম জড়ানোই পুরো দেশে চাঞ্চল্য তৈরি করেছে। 

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের