এই মুহূর্তে

রাস্তায় পড়ে ছয় জনের ধড়হীন মুণ্ড, হাড় কাঁপানো কাণ্ড মেক্সিকোয়

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে উদ্ধার হল ছয়টি কাটা মুণ্ডু। মুণ্ডগুলি সবই মানুষের। উত্তর আমেরিকার অন্তর্গত মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি রাস্তা থেকে ধড়হীন ওই কাটা মুণ্ডগুলি উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোরবেলা ওই দেহহীন মুণ্ড গুলো পুয়েবলা ও তলাক্সকালা প্রদেশের মধ্যে সংযোগকারী একটি সড়কে পাওয়া যায়। ওই এলাকা সাধারণত মাদকচক্রের সহিংসতার জন্য পরিচিত নয়।

যদিও এই হত্যাকাণ্ড সম্পর্কে এখনও বিশেষ কিছু জানাতে পারেনি পুলিশ। তবে এর পেছনে মেক্সিকোর কোনও অপরাধচক্র কাজ করছে কিনা তা নিয়ে চলছে তদন্ত।

স্থানীয় গণমাধ্যম সূত্র জানা গিয়েছে যেখানে মুণ্ডগুলি পাওয়া যায় সেখানে একটি কম্বল পড়ে থাকতে দেখা গিয়েছিল। সেখানে আবার প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হুমকি দেওয়া ছিল। স্বাক্ষরিত ছিল ‘দ্য সুইপার’ নামের।

পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো প্রদশে দ্য সুইপার নামে (লা বাড়েদোরা) একটি অপরাধ সংগঠন রয়েছে। তারাই এই হত্যাকাণ্ডের নেপথ্য কারিগর কিনা তা খতিয়ে দিচ্ছে পুলিশ। উদ্ধার হওয়া মুণ্ডগুলি পুরুষদের।

এখনও পর্যন্ত ফেডারেল কর্তৃপক্ষ এই নিয়ে কোন মন্তব্য করেনি। এমনিতেই প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউন-এর প্রশাসন গোটা মেক্সিকো জুড়ে ফেন্টানিল পাচারের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। সেই সময়ই আচমকা এমন মুণ্ড উদ্ধারের ঘটনা কার্যত দেশে হৈ চৈ ফেলে দিয়েছে।

মেক্সিকো যথেষ্ট অপরাধপ্রবণ দেশ। এর আগে গত জুন মাসে সিনালোয়া প্রদেশে ২০ জনের দেহ উদ্ধার হয়েছিল। তাঁদের মধ্যে চারজনের মুন্ডু কাটা ছিল। গত মে মাসে গুয়ানাহুয়াতো প্রদেশে একটি ক্যাথলিক উৎসবে গুলি চালিয়ে সাত তরুণকে হত্যা করা হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রক্ত বন্ধ করতে মাথায় সেলাইয়ের পরিবর্তে স্ট্যাপলার পিন! চিকিৎসকের কীর্তি নিয়ে শোরগোল

হোমওয়ার্ক পরে, নাচ আগে! অচেনা বিয়ের অনুষ্ঠানে স্কুলছাত্রের কীর্তি ভাইরাল

ট্রাম্পের উপদেষ্টাকে ভিসা দিল না ব্রাজিল

ইরানের পাশে দাঁড়াল চিন, বড় পদক্ষেপ বেজিংয়ের

১১ লাখ ফলোয়ার্স! বিশেষ এই কাজের মাধ্যমে গিনেস বুকে নাম তুলল শূকর মেরলিন

বাগদাদের সবচেয়ে নিরাপদ এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ