টুইটারের কীর্তি, ব্লু-টিক ফিরে পেলেন জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে

গত বৃহস্পতিবার এক লহমায় ৩০ লক্ষ ব্যবহারকারীর অ্যাকুন্ট থেকে ব্লু টিক সরিয়ে নিয়েছিল টুইটার কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ব্লু টিক বা নীল চিহ্ন নিয়ে নাটকীয়তা যেন শেষ হতেই চাইছে না। টুইটার অধিগ্রহণের পরেই ব্লু টিক ব্যবহার নিয়ে ‘ফেলো কড়ি’ নীতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন কর্ণধার ইলন মাস্ক। যার ফলে গত বৃহস্পতিবার গোটা বিশ্বের প্রায় ৩০ লক্ষ ব্যবহারকারী এক লহমায় টুইটার অ্যাকাউন্টে ব্লু টিক হারিয়েছিলেন। তার মধ্যে অধিকাংশই রাজনীতি, ক্রীড়া, সিনেমা সহ বিভিন্ন জগতের দিকপাল। তাঁদের ব্লু টিক কেড়ে নেওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।

সেই সমালোচনার ঝড়ের মধ্যেই একাধিক অ্যাকাউন্টে ফের ব্লু টিক ফিরিয়েছে টুইটার কর্তৃপক্ষ। আর ওই কাজ করতে গিয়ে কার্যত নেটা নাগরিকদের রঙ্গ তামাশার মুখে পড়েছেন ইলন মাস্ক। কেননা, যারা ই্হলোকে নেই সেই জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে, সৌদির সাংবাদিক জামাল খাস্তোগি সহ একাধিক মৃত ব্যক্তির অ্যাকাউন্টে ফেরানো হয়েছে নীল চিহ্ন। সবচেয়ে বিস্ময়ের হলো, ওই অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরেই নিস্ক্রিয়।

শুধু যে মৃতদের অ্যাকাউন্টে ব্লু টিক ফেরানো হয়েছে তাই নয়, যারা নীল চিহ্ন ব্যবহারের জন্য অর্থ দেননি তাঁদের অ্যাকাউন্টেও রাতারাতি ফিরেছে অফিসিয়াল আইডি চিহ্নিতকরণের মূল হাতিয়ার। তাঁদের মধ্যে অন্যতম কল্পবিজ্ঞানের লেখক নেইল গেম্যান। নিজের টুইটার অ্যাকাউন্টে ফের নীল চিহ্ন ফেরত পেয়ে বিস্মিত হয়ে নেইল লিখেছেন, ‘আমি পয়সা দিইনি, এমনকী ফোন নম্বরও দিইনি। তাহলে কীভাবে ফিরল নীল চিহ্ন। এউই পাগলামি দেখে অবাক হয়ে যাচ্ছি।’

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২