পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের বন্দুক হামলা দক্ষিণ আফ্রিকার একটি পানশালায়। গাউটেং প্রদেশের ওয়েডেলা টাউনশিপে একটি পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৬ জন। হামলার নেপথ্যে কী কারণ, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।  

এক্স/টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, আজ রবিবার ভোরে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েডেলা টাউনশিপের ওই পানশালায় গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জরুরি চিকিৎসা পরিষেবা। সেখানে প্রথমে ১৭ জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং পরে সেটি বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে, এমনটাই জানিয়েছে পুলিশ। গুলিতে আরও ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর কি না সে বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত জানানো হয়নি। হামলার কারণও এখনও জানা যায়নি। 

আরও পড়ুন: নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনায় জড়িত সন্দেহে আট জনকে খোঁজা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, সন্দেহভাজনদের কয়েকজনের হাতে একে-৪৭ রাইফেল এবং পিস্তল ছিল বলে জানা গিয়েছে। ঘটনার পর গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে পুলিশ। কী কারণে পানশালাটিকে লক্ষ্য করে গুলি চালানো হল, হামলাকারীরা কীভাবে ঘটনাস্থলে পৌঁছেছিল এবং তাঁদের মধ্যে কোনও পূর্বপরিকল্পনা ছিল কি না সেই সব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। পাশাপাশি, হামলায় ব্যবহৃত অস্ত্র ও অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টাও চলছে।

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

ছাগলের পাকস্থলীতেই হবে আলসারের ওষুধের পরীক্ষা! অভিনব আবিষ্কার নদিয়ার অধ্যাপকের

ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

মুম্বইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর