চাপের মুখে সামরিক আইন জারির জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন দেশটির প্রেসিডেন্ট। এই নিয়ে উত্তাল দক্ষিণ কোরিয়ার রাজনীতি। বিরোধিরা দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের পদত্যাগের দাবিও চেয়েছেন। এমতাবস্থায় নিজের ভুল স্বীকার করে সকলের কাছে ক্ষমা চাইলেন ইউন।

জনগণের উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে সামরিক আইন জারির ঘোষণার বিষয়ে ইউন জানান, ‘প্রেসিডেন্ট হিসেবে অনেকটা মরিয়া হয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এটা জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। তাদের অসুবিধায় ফেলেছিল। এই জন্য আমি খুবই দুঃখিত এবং সকলের কাছে ক্ষমাপ্রার্থী।আমার ভুলের জন্যই জনগণের উদ্বেগ যাতে না বাড়ে সেই চেষ্টাই করব।’

একইসঙ্গে প্রেসিডেন্ট উইন আরও বলেন যে, ‘এই ঘোষণার ফলে যে কোন আইনি ও রাজনৈতিক পরিস্থিতির দায় আমি এড়াতে পারি না।মানুষের মধ্যে সন্দেহ রয়েছে যে আরেকবার সামরিক আইন জারি করা হবে কি না,  তবে আমি স্পষ্টভাবে বলবো যে, এই আইন আর জারি হবে না।’

সদ্যই দক্ষিণ কোরিয়ায় হঠাৎই সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইউন। আর তাতে ক্ষুব্ধ হন দেশটির জনগণ। শুরু হয় রাজনৈতিক উত্তেজনা। প্রেসিডেন্টের এই ঘোষণার বিরুদ্ধে এক হন আইনপ্রণেতারাও। কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষোভের মুখে পড়ে সামরিক আইন জারির ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। এর দায় চাপিয়ে দেন দেশটির প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ুং হুয়েনের উপর। কিম এই দায় স্বীকার করে পদত্যাগও করেছেন ইতিমধ্যেই।

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল