বিক্ষোভের ধাক্কায় ইস্তফা দিল শ্রীলঙ্কা মন্ত্রিসভা

মধ্য়রাতে জরুরি বৈঠক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় নাটকীয় মোড়।ইস্তফা দিল শ্রীলঙ্কা মন্ত্রিসভা। প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে স্বপদে বহাল। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মধ্যরাতে শ্রীলঙ্কা মন্ত্রিসভা জরুরি বৈঠকে বসে। ওই বৈঠকেই মন্ত্রিসভার ইস্তফার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়।

শ্রীলঙ্কার ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী নামাল রাজাপক্ষে নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে জানান, ক্যাবিনেটের ইস্তফার বিষয়ে প্রেসিডেন্টকে অবগত করা হয়েছে। নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট, ‘আমি প্রেসিডেন্টের সচিবকে ইস্তফার বিষয়ে জানিয়েছি। আশা করি, শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটবে। আমি আমার ভোটার এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞ থাকব।’ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রাক্তন মন্ত্রী উইমাল উইরাওয়ান্স রবিবার রাতে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। অনুরোধ জানান, দেশে কেয়ারটেকার সরকার নিয়োগের। আন্তর্জাতিক রাজনৈতিক মহলের একাংশের মতে, ইস্তফা দেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। কার্যত জনতার দাবির কাছে মাথা নত করে ক্যাবিনেট ইস্তফার পথে হাঁটল।

আর্থিক সংকটে ধুঁকতে থাকা এই দ্বীপরাষ্ট্রে আচমকাই রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে।পাল্লা দিয়ে বাড়তে থাকে সরকার বিরোধী বিক্ষোভ। বিক্ষোভের আগুন যাতে ছড়িয়ে না পরে তার জন্য সোশ্যাল মিডিয়া এবং মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তাতেও অবশ্য দ্বীপরাষ্ট্রের বাসিন্দাদের দমিয়ে রাখা যায়নি। রবিবার রাজধানী কলম্বো সাক্ষী ছিল গণবিক্ষোভের। জনতার একটাই দাবি-প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ইস্তফা। তবে দুজন ইস্তফা না দিলেও ক্যাবিনেটের সকলে ইস্তফা দেওয়া ক্ষোভের আগুন কিছুটা হলেও প্রশমিত হবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন কেউ নেই ‘রাজারপক্ষে’, মধ্যরাতে বেনজির বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪

মধ্যপ্রদেশের নর্মদার তীর থেকে উদ্ধার হাজার হাজার ভোটার আইডি কার্ড, FIR-এর দাবি কংগ্রেসের

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবে বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

ছাত্র আন্দোলনের কাছে হার মানলেন সার্বিয়ার আলেকজান্ডার ভুচিচ

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

১৭৯৯ টাকায় ৮৪ দিনের ভ্যালিডিটি, Jio-র এই প্ল্যানে আর কী কী সুবিধা পাবেন? জেনে নিন

উত্তাল সমুদ্র! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

আজকের রাশিফল: সঙ্গীর থেকে চমকপ্রদ উপহার পাবেন, কাজের চাপ কমাতে দূরে ঘুরে আসুন

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের