পাকিস্তানে ভোটে EVM ব্যবহার নিষিদ্ধ, ভোটাধিকার হারালেন প্রবাসীরা

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ সংক্রান্ত বিল পাশ করেছে শাহবাজ শরিফ সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ইভিএম থেকে ফের ব্যালটেই ফিরল পাকিস্তান। আগামী সংসদ নির্বাচনে আর ব্যবহার করা হবে না ইলেকট্রনিক ভোটিং মেশিন। সেই সঙ্গে প্রবাসীদেরও ভোটাধিকার কেড়ে নেওয়া হল। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ সংক্রান্ত বিল পাশ করেছে শাহবাজ শরিফ সরকার। মূলত প্রশাসনকে কাজে লাগিয়ে যাতে অবাধে রিগিং করে ক্ষমতায় টিকে থাকা যায় তার জন্যই এই বিল পাশ করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

দেশের ক্ষমতায় আসার পরে নির্বাচনী আইনে একাধিক সংশোধন এনেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য যেমন ব্যালটের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের ব্যবস্থা করেছিলেন, তেমনই দেশের বাইরে থাকা পাকিস্তানিদের জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে ভোটদানের অধিকারও দিয়েছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর ওই পদক্ষেপের ভূসী প্রশংসা করেছিলেন প্রবাসী পাকিস্তানিরা।

দেশে পরবর্তী নির্বাচনে প্রবাসী পাকিস্তানিরা দুহাত ভরে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-কে (পিটিআই) ভোট দিতে পারেন, সেই আশঙ্কা থেকেই তড়িঘড়ি ইভিএমে ভোট নেওয়া নিষিদ্ধ করার পাশাপাশি প্রবাসীদের ভোটদানের অধিকারও কেড়ে নেওয়া হল।

এদিন জাতীয় সংসদে নির্বাচন আইনের সংশোধনী বিল-২০২২ পেশ করেন সংসদ বিষয়ক মন্ত্রী মুর্তজা জাভেদ আব্বাসি। বিরোধী শূন্য সংসদে বিতর্কিত বিল পাশ করাতে কোনও বেগই পেতে হয়নি বর্তমান শাসক জোটকে। এদিন সংসদে পাশ হওয়া নির্বাচন (সংশোধনী বিল-২০২২)-কে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছেন  আজম নাজির তারার। কী কারণে ঐতিহাসিক, তা অবশ্য ব্যাখ্যা দেননি তিনি।

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা