চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঈদের শুভেচ্ছা জানাতে প্রকাশ্যে এলেন সুপ্রিম তালিবান নেতা আখুন্দাজা

আন্তর্জাতিক ডেস্ক: ঈদের শুভেচ্ছা জানাতে প্রকাশ্য এলেন সুপ্রিম তালিবান নেতা হিবাতুল্লাহ আখুন্দাজা। ছ বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য। জানা গিয়েছে তালিবানের এই সুপ্রিম লিডার গিয়েছিলেন একটি মসজিদেও। সেখানে তিনি নমাজ পাঠ করেন। মসজিদ ঘেরা ছিল কড়া নিরাপত্তায়।

খবর পেয়ে মসজিদে পৌঁছে যায় সংবাদমাধ্যমের বেশ কয়েকজন প্রতিনিধি। যদিও তাদের মসজিদে ঢুকতে দেওয়া হয়নি। জানা গিয়েছে আখুন্দাজা গিয়েছিলেন দক্ষিণ কান্দাহারের একটি মসজিদে। নমাজ পাঠের পর দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বার্তা দেন। তবে মুখ ঢাকা ছিল কাপড়ে। জানা গিয়েছে, তালিবানের এই সুপ্রিম কম্যান্ডার মসজিদে ছিলেন প্রায় আড়াই ঘণ্টা। মসজিদের ইমামের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। কথা বলেন অন্যান্য নমাজিদের সঙ্গেও। মসজিদে থাকাকালীন আকাশে দুটি হেলিকপ্টার লাগাতার চক্কর কাটছিল।

আজিজ আহমেদ জানিয়েছেন, আখুন্দাজাকে দেখে তিনি আবেগ মথিত হয়ে পড়েন। চোখে জল এসে গিয়েছিল। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘আখুন্দাজাকে দেখে চোখে জল এসে গিয়েছিল। ভাবতেও পারিনি কোনওদিন আখুন্দাজাকে নিজের চোখে দেখতে পাব। দীর্ঘদিন ধরে ওনাকে দেখার ইচ্ছে ছিল। স্বপ্নও দেখেছিলাম। সেই স্বপ্ন পূরণ হল। তবে মুখ কাপড় দিয়ে ঢাকা থাকায় প্রথম দিকে একটু চিনতে অসুবিধে হচ্ছিল। পরে ওনার গলার আওয়াজ শুনে বুঝতে অসুবিধে হয়নি যে উনি তালিবানের সর্বাধিনায়ক।’

একই অভিজ্ঞতা বিসমিল্লাহর। জানিয়েছে, স্মরণ করে রাখার মতো দিন। আখুন্দাজাকে স্বচক্ষে দেখতে পাব, তা কোনওদিন কল্পনা করতে পারিনি।

আরও পড়ুন আফগানিস্তানে খুলল বিশ্ববিদ্যালয়ের দরজা, পাহারায় তালিবান সশস্ত্র যোদ্ধা

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ