সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিলেন আসাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: দুঃসময়ে ‘পরম মিত্র’ সিরিয়ার ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশে দাঁড়ালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার (৮ ডিসেম্বর) বিদ্রোহীদের তাড়া খেয়ে সিরিয়া থেকে পালিয়ে সপরিবারে মস্কোতে পৌঁছেছেন আসাদ। পরম মিত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে রাজনৈতিক আশ্রয় চান। সেই আর্জিতে সাড়া দিয়েছে রুস সরকার। মস্কোতেই এক গোপন আস্তানায় কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সদস্যদের। এদিন রাতে আসাদকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।

বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পরে  উত্তরসূরি হিসাবে ২০০0 সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন বাশার আল আসাদ। দেশের শাসক হিসাবে প্রথমে সংস্কারক হিসাবেই আবির্ভুত হয়েছিলেন বাশার। পরে অবশ্য তাঁর বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ ওঠে। ২০১১ সালে ‘আরব বসন্তের’ সময় বাশার বিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে তা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। তবে রাশিয়া ও ইরানের সমর্থনে ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিলেন তিনি। তবে ক্ষমতায় টিকে থাকলেও তুরস্ক, আমেরিকা ও ইজরায়েলের প্রধান শত্রু হিসাবে চিহ্নিত হয়ে উঠেছিলেন বাশার। গত কয়েক বছর ধরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জর্জরিত হয়ে উঠেছিল সিরিয়া। কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু হয়ে উঠেছিলেন কয়েক লক্ষ পরিবার।

গত ১২ দিন আগে বাশারকে ক্ষমতা থেকে হঠাতে ঝটিকা অভিযান শুরু করে বিদ্রোহী জঙ্গিরা। আলেপ্পো, হোমসের মতো গুরুত্বপূর্ণ শহরের দখল নেওয়ার পরে রবিবার সকালে দেশটির রাজধানী দামেস্কেও ঢুকে পড়ে বিদ্রোহীরা। তবে বিদ্রোহীরা রাজধানীর দখল নেওয়ার আগেই বিশেষ বিমানে দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট আসাদ। আর তার পর থেকেই জল্পনা চলছিল, কোথায় গেলেন সিরিয়ার ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট। মাঝে রটে যায়, আসাদকে বহনকারী বিমানকে গুলি করে নামিয়েছে বিদ্রোহীরা। ফলে সিরিয়ার এক সময়ের দাপুটে স্বৈরশাসক বেঁচে রয়েছেন কিনা, তা নিয়েও জল্পনা শুরু হয়। অবশেষে গভীর রাতে জানা যায়, সুস্থই রয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট এবং পরম বন্ধু দেশ রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছেছেন। রুশ সরকারের কাছে সপরিবারে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি। মানবিক কারণে বাশারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া।

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে