রাতেই পাকিস্তানে হামলা তালিবান সেনার! উত্তপ্ত পাক-আফগান সীমান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : পাকিস্তানের তালিবান নিয়ন্ত্রিত সেনা শনিবার পাকিস্তানে হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। গভীর রাত পর্যন্ত সেখানে গোলাগুলি চলেছে বলে সূত্রের খবর। আফগানিস্তান এবং পাকিস্তান উভয়পক্ষই জানাচ্ছে তারা নিজেরা সফল হয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে পাক ও আফগান সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। আফগানিস্তান এবং পাকিস্তান উভয়কেই শান্ত ও সংযত থাকার কথা জানিয়েছে ইরান। পাশাপাশি কাতার ও সৌদি আরবও সংযত থাকার কথা বলেছে। আফগান হামলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

আফগান সেনার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কাবুলে আকাশপথে হামলা চালিয়েছিল পাক সেনা। এমনই অভিযোগ করা হয়েছে। কাবুলের দক্ষিণ-পূর্ব এরিয়ায় দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তার জবাব হিসেবে শনিবার হামলা করার কথা জানানো হয়েছে। পাকিস্তানের অভিযোগ, জনবহুল এলাকায় হামলা চালিয়েছে আফগান বাহিনী। এরফলে আন্তর্জাতিক আইন ভঙ্গ হয়েছে। সূত্রের খবর সীমান্তে থাকা সেনারা তালিবানের একাধিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি জানিয়েছে। এই সংঘর্ষে ব্যবহার করা হয়েছে রাইফেল হালকা ও ভারী যুদ্ধাস্ত্র এবং ট্যাঙ্ক।

৫ মাস আগে ভারতের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল পাকিস্তান। ভারতের সঙ্গে সংঘর্ষ করেও লাভ হয়নি। পাকিস্তানকে সঠিক জবাব দিয়েছে ভারত। এবার আরও একটি পড়শি দেশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসলামাবাদ। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষের কারণে সীমান্ত এলাকা অশান্ত হয়ে উঠেছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলার পর উত্তেজনা আরও বেড়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারিজমি জানিয়েছেন, আফগানিস্তান ভূখণ্ডে হামলার জবাব স্বরূপ পাল্টা হামলা চালানো হয়েছে। সেখানে সফল হয়েছে আফগানিস্তান। কোনওকরম উস্কানিকে বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন তিনি।  পাল্টা মন্তব্য করেছে পাকিস্তানও। তারা জানিয়েছে, ইটের জবাব পাথরে দিচ্ছে পাকিস্তান।

পাকিস্তান সূত্রে খবর, সীমান্তের প্রায় ছয়টি জায়গায় আফগানরা হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে পাকিস্তান সেনাবাহিনী কঠোর, তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। 

 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়