চুক্তি ছাড়া ‘হরমুজ প্রণালিতে কোনও পরিবর্তন নয়’, ইসলামাবাদে বৈঠকে সাফ বার্তা তেহরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদে ভেস্তে গিয়েছে ইরান-আমেরিকার বৈঠক। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, কোনো চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে তাদের বিন্দুমাত্র তাড়াহুড়ো নেই। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জানিয়েছেন দীর্ঘ সময় ধরে দুই পক্ষের আলোচনা হলেও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। এমনকি ইরান এটাও জানিয়েছে যদি সমাধান সূত্র না মেলে তাহলে হরমুজ প্রণালিতে কোনো পরিবর্তন করা হবে না।  

ইরানের সংবাদ সংস্থা ‘তাসনিম’ সূত্রে খবর, আলোচনার টেবিলে ইতিমধ্যে যেসব প্রস্তাব পেশ করা হয়েছে, সেগুলোর জবাব দেওয়ার দায়িত্ব এখন ওয়াশিংটনের ওপরই চাপানো হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আমেরিকা যদি ইরানের কথায় একটি ‘যৌক্তিক চুক্তিতে’ সম্মত না হয়, তবে হরমুজ প্রণালির পরিস্থিতি অপরিবর্তিতই থাকবে। বিশ্বজুড়ে তেল পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কৌশলগত জলপথটি, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এখনো একটি প্রধান ‘চাপের কেন্দ্রবিন্দু’ হিসেবেই রয়ে গিয়েছে। নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে সূত্রটি বলেছে, “বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে”। পাশাপাশি তারা আরও জানিয়েছে যে, আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারে ইরানের “কোনো তাড়াহুড়ো নেই”।  

আরও পড়ুন: আমেরিকার শর্ত মানতে নারাজ ইরান, বৈঠক শেষে ‘দুঃসংবাদ’ শোনালেন জেডি ভ্যান্স

ইসলামাবাদে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভ্যান্স বলেন, প্রায় ২১ ঘণ্টা ধরে চলা আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু ক্ষেত্রে আংশিক বোঝাপড়া তৈরি হলেও মূল প্রশ্নগুলিতে কোনো ঐকমত্য গড়ে ওঠেনি। তাঁর কথায়, এই অচলাবস্থা আমেরিকার তুলনায় ইরানের জন্য বেশি নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও জানান, ওয়াশিংটন শুরু থেকেই তার অবস্থান পরিষ্কার রেখেছিল। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। আমেরিকা চাইছিল, তেহরান যেন পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে স্পষ্ট ও ইতিবাচক প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই শর্তে রাজি না হওয়ায় আলোচনা এগোয়নি। জানিয়ে রাখা ভালো, পরবর্তী দফার আলোচনার জন্য কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান চূড়ান্ত না হওয়ায়, ইরান ও  আমেরিকার মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত রয়ে গিয়েছে।

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের