আমেরিকায় পতিতালয় কেলেঙ্কারিতে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গ্র্যাডিয়েন্ট নামে একটি ক্লিন ওয়াটার স্টার্ট আপের ভারতীয় বংশোদ্ভূত সিইও অনুরাগ বাজপেয়ীকে বিলাসবহুল পতিতালয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে আটক করা হল। নিউইয়র্ক পোস্টের মতে, ২০২৫ সালের শুরুর দিকে বোস্টন-এলাকার একাধিক পতিতালয়ে বাজপেয়ীর নাম তালিকাভুক্ত ছিল। সেখানে যৌন পরিষেবার জন্য প্রতি ঘন্টায় প্রচুর পরিমাণে অর্থ প্রদান করা হত।

প্রসিকিউটররা দাবি করেছেন যে, অনুরাগ বাজপেয়ী এক বিশেষ গোষ্ঠীর সদস্য ছিলেন। সেই গোষ্ঠীতে ছিলেন চিকিৎসক, আইনজীবী, সরকারি কর্মকর্তা, সরকারি ঠিকাদারের মতো উচ্চবিত্তের লোকজন। তদন্তে জানা গিয়েছে যে, এই ব্যক্তিরা এশীয় মহিলাদের থেকে যৌন পরিষেবা পাওয়ার জন্য প্রতি ঘন্টায় ৬০০ ডলার পর্যন্ত খরচ করতেন। এই মহিলারা সকলেই ছিলেন পাচারচক্রের শিকার।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর গ্র্যাডিয়েন্টের বহু কর্মচারী অনুরাগ বাজপেয়ীর পদত্যাগের দাবি করেছেন। কিন্তু গ্র্যাডিয়েন্ট অনুরাগের সঙ্গ ছাড়েনি। মার্কিন বিচার ব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করে তারা একটি বিবৃতি জারি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা ন্যায়বিচার ব্যবস্থায় বিশ্বাস রাখি। নিশ্চিতভাবে বলতে পাড়ি, যথাসময়ে এই সমস্যার সমাধান হবে। এই অভিযোগের সঙ্গে গ্র্যাডিয়েন্টের কোনও সম্পর্ক নেই। গ্র্যাডিয়েন্ট প্রযুক্তিগত উদ্ভাবনে উৎকর্ষ অর্জন এবং সকলের জন্য বিশুদ্ধ জল নিশ্চিত করার লক্ষ্যে তার প্রচেষ্টা চালিয়ে যাবে।”

অনুরাগ বাজপেয়ী কে?

অনুরাগ বাজপেয়ী হলেন গ্র্যাডিয়েন্টের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইও। ভারতে জন্ম তাঁর। লখনউয়ের লা মার্টিনিয়ার কলেজ থেকে লেখাপড়া করে ২০০৬ সালে মিসৌরি-কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০১২ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তাঁর ডক্টরেট গবেষণা শিল্প বিশুদ্ধকরণ এবং জল পরিশোধনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। বিশেষ করে ঝিল্লি-মুক্ত বিশুদ্ধকরণ কৌশল তৈরি করা যা সায়েন্টিফিক আমেরিকান দ্বারা “বিশ্বের পরিবর্তনের শীর্ষ ১০টি ধারণা” হিসাবে স্বীকৃত।

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?