কাঠমাণ্ডুতে ভিক্ষা নিষিদ্ধ, জারি বিজ্ঞপ্তি

আগামী ১০ দিনের মধ্যে নতুন এই নির্দেশিকা কার্যকর হবে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাঠমাণ্ডুতে (Kathmandu) ভিক্ষা নিষিদ্ধ ঘোষণা করা হল। গত শুক্রবার প্রশাসনের তরফ থেকে জারি করা হয় বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাস্তা, জলবহুল এলাকা বা জনঘনত্বের বিচারে পিছিয়ে থাকা অঞ্চল, বাস, পার্ক, গণপরিবহন, সরকারি ভবন বা ভবন সংলগ্ন এলাকায় কেউ ভিক্ষা চাইতে পারবে না। সরকারি বিজ্ঞপ্তির বাইরে রাখা হয়েছে সাধু, সন্ন্যাসিনী এবং বৌদ্ধ ভিক্ষুদের (sadhus and bhikshus )  । পাশাপাশি, দরজা-দরজায় গিয়ে যারা ভিক্ষা চান, তাদেরও এই নির্দেশিকা থেকে ছাড় দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে নতুন এই নির্দেশিকা কার্যকর হবে।

কাঠমাণ্ডু প্রশাসন এর আগেও একবার এই ধরনের নির্দেশিকা জারি করেছিল। তখন প্রধানমন্ত্রী পদে কেপি শর্মা ওলি  (Prime minister KP Sharma Oli । আর কাঠমাণ্ডুর (Kathmandu)  মেয়র ছিলেন বিদ্যা সুন্দর শাখ্য। তিনি নিজেই ঘোষণা করেন কাঠমাণ্ডু শহর হবে ভিখারিমুক্ত (beggar-free)। সিদ্ধান্ত কার্যকর করতে দায়িত্ব দেওয়া হয়েছিল বিদ্যা সুন্দর শাখ্যকে। ঘোষণা করা হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে। কিন্তু তা কোনওভাবেই কার্যকর করা সম্ভব হয়নি। পরের বছর মার্চ, ২০২০-তে শুরু হয় করোনার (corona) দাপট। বলা যেতে পারে, শুরু অনেক আগেই হয়েছিল। মার্চের মধ্যে সেটা মারাত্মক আকার ধারণ করে। ভাইরাসের শৃঙ্খল ভাঙতে জারি করতে হয় লকডাউন (lock down)। ফলে, সেই নির্দেশিকা খাতায়-কলমে রয়ে যায়। এবার ফের আরও একবার কাঠমাণ্ডু (Kathmandu) প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা। সেই নির্দেশিকা কতটা কার্যকর করা যাবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই। সমস্যা অন্যজায়গায়। রাজধানীতে ভিক্ষাণ্ণজীবীর সংখ্যা কত, সে ব্যাপারে সরকারের কাছে কোনও পরিসংখ্যান  নেই।  

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার আগে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

রেসিং প্রতিযোগিতায় আবারও দুর্ঘটনার কবলে অজিত কুমার, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেতা

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের