চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিকোগোর হামলা কেড়েছে বাবা-মাকে, এই শিশুর সঙ্গী অর্ধেক আকাশ

আন্তর্জাতিক ডেস্ক: ছবিতে যাকে দেখা যাচ্ছে, বয়স তার মাত্র দুই বছর। নাম এডেন (Aiden)। শিকাগোর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাব-মায়ের সঙ্গে গিয়েছিল এডেনও (Aiden) ।মন দিয়ে দেখছিল কুচকাওয়াজ। আচমকাই চলল গুলি। বন্দুকে কেড়ে নিয়েছে এডেনের মা ইরিনা ম্যাক্কার্থী (Irina McCarthy) ও বাবা কেভিন ম্যাক্কার্থীকে (Kevin McCarthy)। প্রাণ বাঁচাতে সবাই যখন রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে, সেই সময় এক দম্পতির চোখে পড়ে এডেনকে। প্রাণের ঝুঁকি নিয়ে তারা এডেনকে সেখান থেকে তুলে নিয়ে নিরপত্তা কর্মীদের হাতে তুলে দেয়। পুলিশ পরে  এডেনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তুলে দেয় তাঁর ঠাকুর্দা ও ঠাকুমার হাতে।

প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, গুলিবৃষ্টি শুরু হল সবাই যখন প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছোটাছুটি করছে, সেই সময় এডেন ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিল। বুঝতেই পারেনি কেন মানুষ ছোটাছুটি করছে? ওর বাবা-মা কোথায়? শিকাগোতে অনুষ্ঠিত কুচকাওয়াজ দেখতে গিয়েছিলেন ডানা (Dana) এবং গ্রেগ রিং (Greg Ring ) । গুলিবৃষ্টি শুরু হতেই ডানা এবং গ্রেগ নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে শুরু করে। আচমকাই দেখে এডেনকে এক ব্যক্তি (stranger) কোলে তুলে ঝাঁকাচ্ছে। সন্দেহ হওয়ায় তারা এক ঝটকায় এডেনকে তাঁর হাত থেকে ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। ভীড়ের মাঝে ডানা এবং গ্রেগ মিশে যাওয়ায় ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই দম্পতিকে চিহ্নিত করতে পারেনি। কোনওরকমে বাইরে এসে তাঁরা পুলিশের (police) সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেয়। পুলিশ পরে এডেনের (Aiden)ঠাকুমা-ঠাকুরদার সঙ্গে যোগাযোগ করে। তুলে দেয় নিঃসঙ্গ এডেনকে।

আরও পড়ুন শিকাগোর স্বাধীনতা দিবসের অনু্ষ্ঠানে গুলিবৃষ্টি, হত নয়

Published by:

Share Link:

More Releted News:

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ