ইজরায়েল-হামাস সংঘর্ষ নিয়ে মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে ‘রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়’। ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ যেন এই প্রবাদ বাক্যের বাস্তব চিত্র। বিশ্বের রাষ্ট্রগুলি উদ্বিগ্ন এই সংঘর্ষ নিয়ে। একের পর এক আলোচনা বসেছে। যুদ্ধ কবে শেষ এই প্রশ্নই সর্বত্র। এবার ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষ নিয়ে মিশরের রাষ্ট্রপতির সঙ্গে ফোনালাপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

এই সংঘর্ষের কারণে পশ্চিম-মধ্য এশিয়ায় পরিস্থিতি সংকটের মুখে।  ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ, হিংসা ও নিরাপরাধ নাগরিকদের মৃত্যু নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন দুই রাষ্ট্রনেতা। দ্রুত শান্তি-স্থিতিশীলতা পুনরুদ্ধার ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদানে সহমত পোষণ করেছেন।  

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে লেখেন, “গতকাল মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কথা হল। পশ্চিম এশিয়ায় যেভাবে মানবিক ও নিরাপত্তা ব্যবস্থার অবনতি হচ্ছে তা নিয়ে আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি আদান-প্রদান করেছি। দ্রুত ওই অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা ফেরানো এবং ত্রাণ মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে আমরা দুইজনই সহমত পোষণ করেছি।”

মিশরের রাষ্ট্রপতির এক মুখপাত্র বলেছেন, “গাজা উপত্যকায় ইজরায়েলি সামরিক অভিযান নিয়ে  দুই নেতা আলোচনা করেছেন। রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসিকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গাজা উপত্যকায় ইজরায়েলি সামরিক অভিযানের বর্তমান পরিস্থিতি ও তা অব্যাহত থাকলে সমূহ বিপদ নিয়ে আলোচনা হয়েছে। ক্রমবর্ধমান বেসামরিক নাগরিকদের জীবনে এর গুরুতর প্রভাব পড়ছে”।  

উল্লেখ্য, ৭ অক্টোবর ইজরায়েলের আক্রমণ করে হামাস। পাল্টা হামাস অধিকৃত গাজায় হামলা চালায় ইজরায়েলি সেনাবাহিনী। টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইজরায়েল। কার্যত ধ্বংসপুরীতে পরিণত হয়েছে গাজা। ৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। মৃত্যুর তালিকায় রয়েছেন শিশু ও মহিলারাও।

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

যশোর রোডে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২২ গাড়ি, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের