ভয়ে থরহরিকম্প গোটা বিশ্ব, কোন দুই দেশ করোনা-মুক্ত জানেন কী?

সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বর্ষ বিদায়ের মুখে এসে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। চিন, জাপান-সহ একাধিক দেশে ফের বেলাগাম সংক্রমণ শুরু করেছে মারণ ভাইরাস। আর করোনার নয়া উপরূপ থেকে বাঁচতে ভারত সহ একাধিক দেশ আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। কিন্তু জানেন কী, এখনও বিশ্বের দুই দেশ করোনা মুক্ত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্তত তেমনই দাবি। বিশ্বের স্বাস্থ্য বিষয়ক নিয়ামক সংস্থার তথ্য বলছে, কিম জং উনের উত্তর কোরিয়া ও তুর্কমেনিস্তানে বর্তমানে করোনায় কেউ আক্রান্ত নেই। তবে যেহেতু দুই দেশের প্রশাসনের দেওয়া তথ্যের ভিত্তিতেই ওই রিপোর্ট তৈরি হয়েছে ফলে ওই রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে ভাইরাস বিশেষজ্ঞদের।  

২০১৯ সালের ডিসেম্বরে সর্বপ্রথম চিনের হুবেই প্রদেশের রাজধানী উহানে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। তার পর ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক দেশে থাবা বসিয়েছে প্রাণঘাতী ভাইরাস। লণ্ডভণ্ড করে দিয়েছে আমেরিকা সহ ইউরোপের একাধিক দেশকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড সংক্রান্ত ওয়েব পেজে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা সাতটা পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ১৯ লক্ষ ১৮ হাজার ৪০২ জন। আর মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৬৬ লক্ষ ৫৬ হাজার ৬০১ জন।

সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জো বাইডেনের দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৯০ লক্ষ ২৭ হাজার ৬২৮ জন। প্রাণ হারিয়েছেন ১১ লক্ষ ১৭ হাজার ৭৫১ জন।  গত অগস্টে উত্তর কোরিয়া সরকারের পক্ষ থেকে প্রথম জানানো হয়েছিল, দেশে মারণ ভাইরাসে যারা আক্রান্ত হয়েছিলেন তারা সুস্থ হয়েছেন। তার পর থেকে নতুন করে কেউ আক্রান্ত হননি।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?