দক্ষিণ এশিয়ার এই দেশে তৈরি হচ্ছে ডিজনিল্যান্ড

ডিজলিন্যান্ড থেকে আসবে প্রতিনিধিদল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তৈরি হবে ডিজনিল্যান্ড। তাও দক্ষিণ এশিয়াতেই?

খবরটা শোনার পর যে কারও মনে খটকা লাগলেও লাগতে পারে। খটকা লাগার মতই তো খবর। কারণ, একে ডিজনিল্যান্ড, তাও আবার দক্ষিণ এশিয়ায়। এটা গল্প নয়। সত্য কাহিনী। ডিজলিন্যান্ড তৈরির জন্য সেখানকার এক প্রতিনিধিদল দেশটিতে আসতে চলেছে। খবর দিয়েছে একটি জনপ্রিয় পত্রিকার সম্পাদক। টুইট করে জানিয়েছেন, ডিজনিল্যান্ড থেকে এক প্রতিনিধিদল নভেম্বরে আসবে। কথা বলবে পর্যটনমন্ত্রীর সঙ্গে। পরে পর্যটনমন্ত্রী ডিজনিল্যান্ড সফরে যাবেন। চমকে দেওয়ার মত তথ্য আরও আছে।

৭৫তম মিস টুরিজ্যম ওয়ার্ল্ডের আসর বসার কথা ছিল ক্রোয়েশিয়া বা রাশিয়ায়। এই দুটি দেশের নাম চূড়ান্ত তালিকায় ওঠে। ক্রোয়েশিয়া এবং রাশিয়া জানিয়ে দিয়েছে, তাদের পক্ষে এই মেগা ইভেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না।

রাশিয়া এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে জানায়, ইউক্রেনের সঙ্গে তাদের চলতে থাকা সংঘাত। তবে ক্রোয়েশিয়ার তরফ থেকে সরকারিভাবে জানান হয়নি কী কারণে তারা ৭৫তম মিস টুরিজ্যম ওয়ার্ল্ডের আয়োজন করতে পারবে না। এই দুটি দেশ রাজি না হওয়ায় এবার সেই মেগা ইভেন্ট বসতে চলেছে এই দ্বীপরাষ্ট্রে। আর্থিক কারণে জর্জরিত দেশ। ফলে, এই মেগা ইভেন্ট থেকে তাদের অনেক আয় হবে, সেটা ধরে নেওয়া যেতা পারে। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে ডিজনিল্যান্ড। ফলে, আগামীদিনে দেশটির পর্যটন শিল্প লাভের মুখ দেখবে তা সহজেই অনুমেয়।এখন বলা দরকার দক্ষিণ এশিয়ার কোন দেশে তৈরি হচ্ছে ডিজনিল্যান্ড? আর কেই বা এই সুখবর দিলেন।

ডিজনিল্যান্ড তৈরি হবে শ্রীলঙ্কায়। আর টুইট করে এই খবর দিয়েছেন ডেইলি মিরর পত্রিকার অ্যাসোসিয়েট এডিটর।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন