সীমান্তে টহল দেওয়ার সময় ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার, নিহত ৩

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ টেক্সাসের সীমান্তে টহল দেওয়ার সময় আচমকাই  ভেঙে পড়ল  মার্কিন যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার। জানা গিয়েছে, শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র- মেক্সিকো সীমান্তে টহল দেওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় তিনজন মার্কিন সেনা এবং একজন আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্কিন সেনাবাহিনীর মেজর রায়ান উইয়ারজবিকি জানান, স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে টেক্সাসের রিও গ্র্যান্ডে সিটির কাছে আচমকাই ভেঙে পড়ে হেলিকপ্টার। বিমান বিধ্বস্তের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী। উইয়ের্জবিকি বলেন, ‘ দুর্ঘটনার সময় আবহাওয়ার অবস্থা কেমন ছিল তা এখন জানা যায়নি। এই দুর্ঘটনার খবর  মৃত এবং আহতদের পরিবারকে না জানান পর্যন্ত নাম প্রকাশ্য করা হবে না। নিহত সেনাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‘ এই পুরো ঘটনা নিয়ে মার্কিন সেনা বাহিনী তদন্ত শুরু করেছে।  

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি টেক্সাসে আচমকাই ভেঙে পড়েছিল বিমান। এই ঘটনায় পাইলট সহ তিনজন প্রাণ হারান। বিমানটি টেক্সাসের ক্যারিজো স্প্রিংস থেকে ব্রিজপোর্টে যাচ্ছিল আর সেই সময় ঘটে এই দুর্ঘটনা। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই চলতি বছর ফের টেক্সাসে ঘটল বিমান দুর্ঘটনা।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা