চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জেমস বন্ডের নাম কে না জানে। বিখ্যাত গোয়েন্দা হিসেবে তাঁর খ্যাতি বিশ্বজোড়া।  এবার নিজেকে ব্রিটিশ সিক্রেট এজেন্ট জেমস বন্ডের সঙ্গে তুলনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে চমক দিয়েছেন তিনি। মঙ্গলবার (২ জুন) রাতে ট্রুথ সোশ্যালে তিনি একটি মজার মিম পোস্ট করেছেন। যেখানে তাকে দেখা যাচ্ছে জেমস বন্ডের স্টাইলে।  ট্রাম্পের সেই পোস্ট সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। 

তবে অবাক হওয়ার কিছুই নেই, ট্রাম্পের এই ধরনের পাগলামো নতুন নয়। এর আগেও বিভিন্ন ঐতিহাসিক ও জনপ্রিয় ব্যক্তিত্বের সঙ্গে নিজেকে তুলনা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ট্রাম্পের। অতীতে তিনি নিজেকে এলভিস প্রিসলি, স্যার উইনস্টন চার্চিল, মাদার টেরেসার সঙ্গে তুলনা করেছেন। এখানেই শেষ নয় কিছুদিন আগেই নিজেকে যিশু খ্রিষ্টের সঙ্গেও তুলনা করেছিলেন। সর্বশেষ পোস্টে ট্রাম্প নিজের তরুণ বয়সের একটি পুরোনো ছবি ব্যবহার করেছেন। ছবিতে অল্পবয়সী ট্রাম্পকে দেখা যাচ্ছে স্যুট-টাই পরে। সেই সঙ্গেই কাঠের প্যানেলযুক্ত একটি আয়নার সামনে দাঁড়িয়ে থাকা সেই ছবির নিচে জেমস বন্ডের বিখ্যাত কোডনেমের অনুকরণে লেখা ছিল, ‘ট্রাম্প ০০৭’।  

Trump

প্রসঙ্গত, জেমস বন্ড সিরিজের জন্য নতুন মুখ খুঁজছে অ্যামাজন এমজিএম।  ড্যানিয়েল ক্রেইগের পর কে হবেন নতুন ‘০০৭’, তা নিয়ে জল্পনা চলছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন অ্যারন টেইলর-জনসন, টম হল্যান্ড, হ্যারিস ডিকিনসন, জ্যাকব এলর্ডি ও ক্যালাম টার্নারের মতো অভিনেতারা। এর মধ্যেই ট্রাম্পের এই পোস্ট সমাজমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। এই ঘটনার আগেও  হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ট্রাম্পকে জেমস বন্ড সাজিয়ে একটি মিম পোস্ট করা হয়েছিল। সেখানে  তাঁকে টাক্সেডো পরা অবস্থায় পিস্তল হাতে দেখানো হয়েছিল। মঙ্গলবার ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে আরও কয়েকটি পোস্ট সকলের নজর কাড়ে। একটি পোস্টে তাকে জনসমাবেশের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে লেখা ছিল ‘দ্য গ্রেটেস্ট অ্যাট্র্যাকশন’ বা ‘সবচেয়ে বড় আকর্ষণ’। তাছাড়া তিনি প্রয়াত পপ তারকা হুইটনি হিউস্টনের সঙ্গে নিজের একটি পুরোনো ছবিও শেয়ার করেন।

trump

 

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ