বুধেই ১৮ মার্কিন প্রযুক্তি সংস্থায় হামলা চালানোর হুমকি ইরানের, তালিকায় রয়েছে গুগল-অ্যাপল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আয়াতুল্লা আলি খামেনেই-সহ ইরানের শীর্ষ নেতাদের হত্যায় সহযোগিতা করার অপরাধে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮টি বহুজাতিক প্রযুক্তি সংস্থায় হামলা চালানোর হুমকি দিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বুধবারই (১ এপ্রিল) ওই হামলা চালানো হবে। তালিকায় রয়েছে গুগল থেকে শুরু করে মাইক্রোসফট-অ্যাপলের মতো বহুজাতিক সংস্থা। মধ্যপ্রাচ্যে থাকা সংস্থাগুলির আঞ্চলিক কার্যালয়গুলিই যে তাদের নিশানায় তো স্পষ্ট করে দিয়েছে আইআরজিসি। আর ওই হুমকির পরেই গুগল-সহ মার্কিন বহুজাতিক সংস্থাগুলিতে কর্মরত কর্মী ও আধিকারিকদের মধ্যে থরহরিকম্প শুরু হয়েছে। অনেকেই মধ্যপ্রাচ্য থেকে পালানোর পরিকল্পনা করেছেন।

অ্যামাজন থেকে শুরু করে মাইক্রোসফটের মতো মার্কিন সংস্থাগুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই গণহত্যায় সরাসরি ইন্ধন জোগানোর অভিযোগ উঠেছে। গাজায় ইজরায়েলের গণহত্যাযজ্ঞে সক্রিয় ভূমিকা নেওয়ার অভিযোগ উঠেছিল জেফ বেজোসের অ্যামাজনের বিরুদ্ধে। বিশেষ করে হামাস নেতাদের অবস্থান শনাক্ত করতে অ্যামাজন ওয়েব সার্ভিস বিশেষ ভূমিকা পালন করেছিল বলে জাতিসঙ্ঘের অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা ও ইজরায়েলের হামলায় আয়াতুল্লা আলী খামেইনি-আলি লারিজানি সহ ইরানের বেশ কয়েক ডজন শীর্ষ নেতা মারা গিয়েছেন। ওই হত্যাকাণ্ড সংগঠিত করতে মার্কিন প্রশাসনকে বিশেষ সহযোগিতা করার অভিযোগ উঠেছে অ্যাপল-মাইক্রোসফট-গুগল-টেসলার মতো প্রযুক্তি সংস্থাগুলির বিরুদ্ধে।

কয়েকদিন আগেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের তরফে (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রযুক্তি সংস্থার আঞ্চলিক দফতরগুলিতে কর্মরত কর্মী-আধিকারিকদের অবিলম্বে কর্মস্থল ছাড়ার অনুরোধ জানানো হয়েছিল। মঙ্গলবার আইআরজিসির তরফে স্পষ্টই জানানো হয়েছে, ১৮টি মার্কিন প্রযুক্তি সংস্থায় বুধবার থেকেই হামলা চালানো হবে। ইরানের স্থানীয় সময় রাত আটটা থেকে হামলা চালানো হবে। যে ১৮ সংস্থায় হামলা চালানো হবে তার তালিকাও প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় রয়েছে মেটা (ফেসবুকের মালিক), গুগল, অ্যাপল, মাইক্রোসফট, ইন্টেল, আইবিএম, ডেল, টেসলা, এনভিডিয়া, বোয়িং, এইচপি, সিসকো, ওরাকল, প্লান্টার, জেপি মর্গান, জেনারেল ইলেকট্রিক, স্পায়ার সলিউশনস এবং  জি-৪২। ১৮টি সংস্থাকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে আখ্যা দিয়ে আইআরজিসি বলেছে, ‘এই সমস্ত সংস্থার দফতর যে চত্বরে অবস্থিত সেখানকার নিরীহ নাগরিকরা নিরাপদ দুরত্বে চলে যান। কমপক্ষে এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেউ থাকবেন না।’

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ