শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: কোনও শর্তে দেওয়া চলবে না, তুলতে হবে অবরোধ। তবেই পরবর্তী আলোচনা হবে। আমেরিকাকে আজ, রবিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। একই সঙ্গে আগামিকাল, সোমবার পাকিস্তানের ইসলামাবাদে ওয়াশিংটন-তেহরানের দ্বিতীয় দফার শান্তি বৈঠক ভেস্তে গিয়েছে। কারণ ইরান জানিয়েছে তাঁদের নৌবাহিনীর উপর থেকে অবরোধ আমেরিকা তোলেনি, উল্টে শর্ত দিচ্ছে। এই অবস্থায় বৈঠকে বসা যাবে না। যার ফলে ফের একবার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হল।

আরও পডুন: আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

ইরানের নৌ বাহিনীর উপর অবরোধ জারি রেখেছে মার্কিন সেনা। তাই এই অবস্থায় কোনও ধরনের শান্তি আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। এই পরিস্থিতিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শান্তি আলোচনায় কোনও প্রতিনিধি দল পাঠাচ্ছে না দেশটি। যদিও আমেরিকা সবরকম আলোচনার জন্য় রাজি ছিল বলেই আজ, রবিবার জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্য়ান্সের নেতৃত্বে দল পাঠানোর কথাও জানান তিনি। কিন্তু ইরানের বৈঠকে অংশগ্রহণ না করা বড় ধাক্কা পাকিস্তানের কাছেও।

ইরানের বন্দরগুলিতে যতক্ষণ না পর্যন্ত মার্কিন সেনার অবরোধ উঠছে, ততক্ষণ পর্যন্ত কোনও ধরনের আলোচনা বা কূটনৈতিক তৎপরতায় বসবে না ইরান। অপরদিকে এই বৈঠক না হলে ফল খারাপ হবে বলেই এদিন আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। তারপরেও ইরান বৈঠকে না যোগ দেওয়ায় মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভবিষ্যৎ কী? তা নিয়ে উঠছে প্রশ্ন। ইরান একদিনের ব্যবধানে ফের হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। তাদের সেনা ভারতের দুই ট্যাঙ্কারের উপর হামলাও চালিয়েছে। তাই হরমুজ প্রণালি নিয়েও সঙ্কট বাড়ছে।

রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ৫ কোটি মাদক-সহ পুলিশের জালে প্রৌঢ়া

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

দিন-দুপুরে মহিলার দেড় ভরির সোনার হার ছিনিয়ে পালাল দুই দুষ্কৃতী, চাঞ্চল্য শান্তিপুরে

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

ব্যাট হাতে মাঠে নেমে সেঞ্চুরি করলেন তেলেঙ্গানার ডিজিপি C.V.Anand

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬

আসল তৃণমূল কারা? সিদ্ধান্ত নিতে গড়িমসি করায় নির্বাচন কমিশনকে ফের চিঠি ক্ষুব্ধ মমতার