চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: রূপে লাস্যময়ী, কিন্তু কাজ দেখে চমকে গিয়েছে মার্কিন পুলিশ। গভীর রাতে লস অ্যাঞ্জেলসের আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে এক মহিলাকে গ্রেফতার করে মার্কিন পুলিশ। তার নাম শামিম মাফি। আমেরিকার স্থায়ী বাসিন্দা কিন্তু ইরানে জন্ম। ইরানের বংশ্দোভূত ওই মহিলার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রয়েছে মার্কিন প্রশাসনের। শামিম মাফি নাকি আমেরিকাতে বসে তেহরানের প্রশাসনের হয়ে কাজ করছেন। সম্প্রতী আমেরিকায় বসে বিরাট অস্ত্রের ডিল করেছেন তিনি। আর সেই অস্ত্রগুলি ইরানের কথা মতো ব্যবহার করা হবে সুদানের গৃহযুদ্ধে। তাই ওই মহিলাকে প্রথমে আটক, পরে গ্রেফতার করে পুলিশ।

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

অভিযোগ, মাফি অস্ত্রের ডিল কখনও দালালি করতো। আর সবটাই হতো ইরানের কথাতেই। আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রশাসন তাকে বহুবছর আগে আমেরিকাতে পাঠায়। সেখানে বসেই এই কাজ দীর্ঘবছর ধরে করে আসছিল মাফি। আর এই অস্ত্রের দালালির জন্য তার কাছে ছিল না কোনও বৈধ কাগজও। সুদানের গৃহযুদ্ধের জন্য মাফি আমেরিকাতে বসে ঘাতক ড্রোন, বোমা নিষ্ক্রিয়কারী যন্ত্র ও কার্তুজের দালালি করে। সেই সবটাই নজরে আসে মার্কিন পুলিশের। এই সবটাই সুদানে পাঠানোর ছক ছিল কিন্তু তার আগেই গ্রেফতার হয়েছেন তিনি। আদালতেও তোলা হয়েছে। ২০২৫ সালের মতো সাম্প্রতিক সময়েও অস্ত্র চুক্তিগুলি করার জন্য অ্যাটলাস ইন্টারন্যাশনাল বিজনেস নামে ওমানের একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে নিজেকে দেখাত মাফি। এই কোম্পানিটির নাম আদপে সামনে রেখে পিছনে অস্ত্রের ব্যবসাই ছিল মূল কাজ মাফির।

আর এর সবটাই হতো তেহরানের নির্দেশে। মার্কিন পুলিশের তরফে জানানো হয়েছে, ২০২২ থেকে ২০২৫-এর মধ্যে ফোনে ইরানের নিরাপত্তা পরিষদ ও গোয়েন্দা দফতরের সঙ্গে যোগাযোগ ছিল তার। সেই সময়েই সুদানে গৃহযুদ্ধ বাড়তে থাকে। আর সেখানে অস্ত্র সাপ্লাইেয়র জন্য যাবতীয় চুক্তি আমেরিকা থেকে দেখত এই মহিলা। যদিও মাফির এই অস্ত্রের দালালি ছিল সুদানের গৃহযুদ্ধের জন্যই। আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধে তার কোনও ভূমিকা রয়েছে কিনা খতিয়ে দেখছে ট্রাম্পের প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ