প্রেসিডেন্ট হলে মুসলিমদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করার হুঁশিয়ারি ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের ক্ষমতায় এলে ইসলামিক রাষ্ট্রগুলির ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করবেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডার লাস ভেগাসে এক রিপাবলিকান ইহুদি সম্মেলনে বক্তব্য রাখবার সময় এই মন্তব্য করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন,”আমরা কট্টর ইসলামপন্থী সন্ত্রাসীদের থেকে আমাদের দেশকে দূরে রাখব। ভ্রমণ নিষেধাজ্ঞার কথা মনে আছে? প্রথম দিনেই আমি সেই নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবো। নিষেধাজ্ঞা জারি করেছিলাম। আমি চাইনি যে আমাদের দেশে এমন সব মানুষ আসুক যারা সত্যিই আমাদের দেশে বিস্ফোরণ ঘটাতে চায়। ওই নিষেধাজ্ঞা আমার সরকারের একটি ‘আশ্চর্যজনক সাফল্য’ ছিল। ওই চার বছরে আমাদের দেশে এমন একটি ঘটনাও ঘটেনি, কারণ আমরা খারাপ মানুষকে আমাদের দেশ থেকে দূরে রেখেছিলাম।“

ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে যখন নেতানিয়াহুর পাশে বাইডেনকে সমর্থন নিতে দেখা গিয়েছে। তেমনই প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পেরও একই সুর।  এর আগেও  ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় আসলে ইহুদি বিদ্বেষী ও হামাস সমর্থনকারী অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন। এমনকি দ্বিতীয়বার ক্ষমতায় এলে তাঁদের ঢুকতে দেবেন না। ইজরায়েল-বিরোধীদের জন্য অভিবাসন প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে দেবেন। হামাসে সমর্থনে কোন প্রতিবাদ করলে গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন ও ইরাক ও সুদান থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধী পক্ষ। তবে বাইডেন ক্ষমতায় আসার পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে গ্রেফতার মা ও ছেলে, ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৯ লক্ষ টাকা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?