‘ও আমার দেশে থাকার যোগ্য নয়’, কমেডিয়ান রোজির মার্কিন নাগরিকত্ব বাতিল করার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনপ্রিয় টকশো সঞ্চালক ও অভিনেত্রী রোজি ও'ডোনেলের নাগরিকত্ব বাতিল করার হুমকি দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনপ্রিয় টকশো সঞ্চালক ও অভিনেত্রী রোজি ও’ডোনেলের নাগরিকত্ব বাতিল করার হুমকি দিয়েছেন। যিনি টেক্সাসে ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং প্রশাসনের দুর্বলতা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন, এরপরেই ট্রাম্প রোজির নাগরিকত্ব বাতিল করার হুমকি দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ট্রাম্প লিখেছেন, ‘আমাদের মহান দেশের স্বার্থের উপযোগী নন রোজি। এ কারণে তার নাগরিকত্ব বাতিলের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে ভাবছি। সে মানবজাতির জন্যে হুমকি।

আয়ারল্যান্ড তাঁকে রাখতে চাইলে সেখানে থাকুক। ঈশ্বর তাঁর মঙ্গল করুন।’ তবে রোজি আমেরিকার নিউইয়র্কে জন্মগ্রহণ করেছেন। তাই তিনি জন্মগত আমেরিকার নাগরিক।তাই একক সিদ্ধান্তে ট্রাম্প তাঁর নাগরিকত্ব বাতিল করতে পারবে না। তবে ট্রাম্প এবং রোজির মধ্যে অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিবাদ চলছে। ২০১৪ সালে ওজন কমানো নিয়ে মন্তব্য করে রোজিকে অপমান করেছিলেন ট্রাম্প। এরপর নিয়মিতভাবেই তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। নানা কারণে রোজিকে কটুক্তি করেন ট্রাম্প। তবে এবার রোজিকে নিয়ে কেন আচমকাই চটে গেলেন ট্রাম্প? আসলে ৪ জুলাইয়ে টেক্সাসে আকস্মিক বন্যায় নিহত হয়েছেন ১১৯ জন নাগরিক।

এই ঘটনার জন্যে রোজি ট্রাম্প প্রশাসনকে দায়ী করেছেন। একটি টিকটক ভিডিওতে তিনি বলেন, ‘যখন রাষ্ট্রপতি সরকারিভাবে আগাম সতর্কবার্তা ও আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থা ধ্বংস করে দেন, তখনই এমন ঘটনা ঘটতে থাকে।’ যা শুনেই চটে গিয়েছেন ট্রাম্প। শুক্রবার টেক্সাসের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, তার প্রশাসন সর্বোচ্চ দক্ষতার সঙ্গে কাজ করছেন। তখন রোজিও ইনস্টাগ্রামে পাল্টা পোস্টে লেখেন, ‘এ দেশের প্রেসিডেন্ট সবসময় আমাকে ঘৃণা করেছে, কারণ আমিই তাকে সত্যিকার অর্থে চিনতে পেরেছি। তিনি একজন অপরাধী, প্রতারক, যৌন নিপীড়ক এবং দেশবিরোধী।’ এরপরই ও’ডোনেলের সমালোচনার জবাব দিলেন ট্রাম্প। তবে শুধু ট্রাম্প নন, ইলন মাস্ক, নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির বিরুদ্ধেও তিনি নানা অভিযোগ এনেছেন।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6