চড়া দামে সোশ্যাল মিডিয়া পোস্ট বিক্রি করবেন ট্রাম্প, কত আয় হবে জানেন?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসেন। রাজনৈতিক বক্তব্য হোক কিংবা বিতর্কিত মন্তব্য, তাঁর প্রতিটি পদক্ষেপই বিশ্বজুড়ে চর্চার বিষয় হয়ে ওঠে। বিশেষ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে করা একটি পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং অনেক সময় শেয়ারবাজারেও বড় প্রভাব ফেলে। আর সেই জনপ্রিয়তাকেই এবার ব্যবসার হাতিয়ার করতে চাইছেন ট্রাম্প। জানা গিয়েছে,  সাধারণ মানুষের আগে তাঁর পোস্ট দেখার সুযোগ বিক্রি করার পরিকল্পনা করছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)। নতুন এই উদ্যোগের আওতায় ওয়াল স্ট্রিটের বড় ট্রেডিং সংস্থা, ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে ট্রাম্পের পোস্ট আগেভাগেই দেখতে পারবে। তার জন্য মূল্যও নির্ধারণ করা হয়েছে।  

ট্রাম্পের জনপ্রিয়তার প্রভাবকে কাজে লাগিয়ে ব্যাবসায়িক লাভের জন্য নতুন এক পরিষেবা আনতে চলেছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)।  জানা গিয়েছে, ট্রাম্পের পোস্ট সাধারণ মানুষের আগে দেখার সুযোগ করে দিতে ওয়াল স্ট্রিটের ট্রেডিং প্রতিষ্ঠান ও বড় বিনিয়োগকারীদের কাছ থেকে মাসে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করেছে সংস্থাটি।  ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯৭ লক্ষ টাকা। সূত্রের দাবি, দীর্ঘমেয়াদি গ্রাহকদের জন্য তিন বছরের চুক্তির ভিত্তিতে মাসে প্রায় ৬০ হাজার ডলারেও এই পরিষেবা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। যদিও কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মূল্য প্রকাশ করা হয়নি। 

আরও পড়ুন: ‘১৫ ঘন্টা কাজে বাধ্য করা, মেলেনি পারিশ্রমিক, জুটছে মারধর’, ওমানে গিয়ে আটকে ভারতীয় তরুণী

সম্প্রতি টিএমটিজি ‘ট্রুথ এপিআই’ (Truth API) নামে একটি নতুন  টাকা দিয়ে কেনা ডেটা পরিষেবা প্রদানের কথা ঘোষণা করেছে । এই পরিষেবার মাধ্যমে  ব্যাঙ্ক, হেজ ফান্ড এবং হাই-ফ্রিকোয়েন্সি ট্রেডিং প্রতিষ্ঠানগুলো ট্রুথ সোশ্যালের সবচেয়ে প্রভাবশালী ১০টি অ্যাকাউন্টের পোস্ট অন্যদের আগেই দেখতে পারবে। শুধু তাই নয়, ২০২২ সাল থেকে প্রকাশিত পোস্টের আর্কাইভ এবং ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ আপডেটও পাওয়া যাবে। কোম্পানির দাবি, আগামী ১ আগস্ট পরিষেবা চালুর আগেই কয়েকজন গ্রাহক নিজেদের নাম নথিভুক্ত করার কাজ  সম্পন্ন করেছেন। বিশেষজ্ঞদের মতে, শেয়ারবাজারে কয়েক মিলিসেকেন্ড আগে তথ্য পাওয়া  কোটি কোটি ডলারের মুনাফা এনে দিতে পারে। তাই ট্রাম্পের পোস্ট আগে দেখার সুযোগ হাই-ফ্রিকোয়েন্সি ট্রেডিং সংস্থাগুলোর কাছে অত্যন্ত মূল্যবান হয়ে উঠতে পারে। কারণ ট্রাম্পের অর্থনীতি, শুল্কনীতি বা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে একটি পোস্ট মুহূর্তের মধ্যেই বাজারের গতিপথ বদলে দিতে পারে। 

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ