‘ইরানের জ্বালানি তেল ও খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ চাই’, হুঁশিয়ারি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পঞ্চম সপ্তাহে পড়েছে ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ। কিছুতেই কমছে না মধ্যপ্র্যাচ্যের উত্তেজনা। ইরানের সরকারের পতন ঘটানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারমধ্যেই ট্রাম্প ইরানের জ্বালানি তেল এবং দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার প্রকাশ্য ইচ্ছাপ্রকাশ করে দিয়েছেন হুঁশিয়ারি।

ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আমেরিকা হয়তো ইরানের তেল সম্পদ দখল করে নিতে পারে এবং তেহরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপটিও করায়ত্ত করতে পারে। ‘ফিন্যান্সিয়াল টাইমস’-এর কথা বলার সময় ট্রাম্প বলেন, তাঁর প্রথম পছন্দ হল তেলকেন্দ্রগুলি দখল করে নেওয়া” এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানকে চলতি বছরের শুরুর দিকে ভেনিজুয়েলায় চালানো অভিযানের সঙ্গে তুলনা করেন। যেখানে লাতিন আমেরিকার দেশটির শীর্ষ নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ওয়াশিংটন সেখানকার তেল শিল্পের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছিল।

আরও পড়ুন: নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত নেই পরীক্ষা

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া  সাক্ষাৎকারে তিনি বলেছেন, “সত্যি বলতে কি, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরান থেকে তেল নিয়ে নেওয়া; কিন্তু আমেরিকার কিছু নির্বোধ লোক প্রশ্ন তোলে ‘আপনারা কেন এমনটা করছেন?’ তবে ওরা আসলে নির্বোধই।”  তিনি ইঙ্গিত দেন যে, এই পদক্ষেপের অর্থ হতে পারে ‘খার্গ দ্বীপ’ (Kharg Island) দখল করে নেওয়া। হয়তো আমরা খার্গ দ্বীপ দখল করব, আবার হয়তো করব না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প রয়েছে। এর অর্থ এ-ও দাঁড়াবে যে, আমাদের সেখানে (খার্গ দ্বীপে) বেশ কিছুদিন অবস্থান করতে হবে।” ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের পরপরই  ট্রাম্পের এই মন্তব্য সামনে  এসেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, পেন্টাগন ইরানে প্রায় ১০ হাজার সৈন্য পাঠিয়ে কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য স্থলযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে ২,২০০ মেরিন সদস্যসহ প্রায় ৩,৫০০ সেনাসদস্য সেখানে পৌঁছেছেন এবং আরও ২,২০০ মেরিন সদস্যের পাশাপাশি ‘৮২তম এয়ারবর্ন ডিভিশন’-এর আরও হাজার হাজার সেনা বর্তমানে সেদিকেই রওনা হয়েছেন। 

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে