এবার এআই যুদ্ধ বিমান তৈরি করছে তুরস্ক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কাজে লাগিয়ে যুদ্ধ বিমান তৈরি করছে তুরস্ক । এই বিমানটি ডিসেম্বর মাসে উড়ানের  কথা থাকলেও পরে তা স্থগিত হয়। এই যুদ্ধবিমানটির নাম ‘কান’। প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ-এর (এসএসবি) প্রধান হালুক গোরগুন জানিয়েছেন দ্রুত শুরু হবে এই বিমানের উড্ডয়ন।

 হালুক গোরগুন জানিয়েছেন, এই যুদ্ধ বিমানটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিচালিত হবে। জানা গিয়েছে, কান  বিমানটি  ২১ মিটার লম্বা। সেই যুদ্ধবিমানে দুটি ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনগুলো বিমানটিকে আকাশে উড়াতে ২৯ হাজার পাউন্ড শক্তি সঞ্চার করতে পারে। এছাড়াও  যুদ্ধবিমানটি সর্বোচ্চ ২ হাজার ২২২ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। শুধু তাই নয় এই কান যুদ্ধবিমানে রয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন প্রযুক্তি। এই  কৃত্রিম বুদ্ধিমত্তা যা চালককে বিপদের সময় সাহায্য করবে এবং যুদ্ধের সময় প্রতিপক্ষকে বিরুদ্ধে আক্রমণ চালাতে সহায়তা করবে। 

গত ২০১৬ সাল থেকে যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করেছে তুরস্ক। এই যুদ্ধবিমান তৈরি ও আকাশে উড়ানোর  পরিকল্পনা করা হয়েছিল ২০২৮ সালে । তবে সেই পরিকল্পনার পাঁচ বছর আগেই তা বাস্তবায়িত হবে বলে আশাবাদী প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ-এর (এসএসবি) প্রধান হালুক গোরগুন। এই কান যুদ্ধবিমানটি উড্ডয়নের জন্য ২৭ শে ডিসেম্বর বেছে নেওয়া হয়েছিল। তবে সেই দিন ওই বিমান উড়ান হয়নি। তবে কবে এই এআই প্রযুক্তি চালিত যুদ্ধবিমান উড়ান  হবে তা এখন জানা যায়নি। উল্লেখ্য, তুরস্কের আগে ইতালি,জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই  কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন যুদ্ধবিমান তৈরির কথা ঘোষণা করেছিল। এই যুদ্ধবিমানটি তৈরি হবে ২০৩৫ সালে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের