টুইটার ব্যবহারকারীদের জন্য আরও কড়া পদক্ষেপ ইলনের

রবিবার ঘোষণা এলন মাস্কের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যাদের টুইটার অ্যাকাউন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ করল ইলন মাস্ক। রবিবার তিনি টুইট করে জানিয়ে দিলেন, আগামীদিনে ফেসবুক, ইন্সটাগ্রাম, ট্রুথ সোশ্যাল, ট্রাইবেল এবং পোস্ট – এই  সব সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও ধরনের প্রোমোশনাল পোস্ট করা যাবে না। তার জন্য টুইটার পদক্ষেপ করবে। ইলন জানিয়েছেন, অতীতে দেখা গিয়েছে যাদের টুইটারে অ্যাকাউন্ট রয়েছে, তারা এই সব সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান্তরালভাবে প্রোমোশনাল পোস্ট করে থাকেন।আগামীদিনে সেটা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার টুইট করে এলন জানিয়েছেন – আমরা দেখেছি, আমাদের ইউজাররা আরও কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণভাবে সক্রিয়। সেই সব যোগাযোগ মাধ্যম তারা ব্যবহার করেন প্রোমোশনাল পোস্টের জন্য। বিনামূল্যে আর আগামীদিনে এই সব প্ল্যাটফর্ম  ব্যবহার করতে দেওয়া হবে না। প্রয়োজনে  অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হবে। ইলন মাস্ক গত সপ্তাহেই মাস্তোদনের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে। ইলন মাস্ক ইতোমধ্যে বেশ কয়েকজন সাংবাদিককে সাসপেন্ডও করেন। এই সব সাংবাদিকেরা মূলত প্রযুক্তিবিদ্যায় পারদর্শী। সাসপেন্ড করার কারণ, তারা সোশ্যাল মিডিয়ায় একটি লিঙ্ক আপলোড করেছিলেন, যে লিঙ্কে ক্লিক করলে সহজেই জানা যেত ইলন মাস্কের বিমান সেই সময় ঠিক কোথায় রযেছে। এলনের কানে সেই খবর যেতেই তিনি সাংবাদিকদের সাসপেন্ড করেন। সেই সঙ্গে তাদের অ্যাকাউন্টও লক করে দেন। সেই কড়া পদক্ষেপের পর এবার আরও কড়া পদক্ষেপ নিলেন ইলন

আরও পড়ুন বাড়িতে বসে কাজ করার দিন শেষ, কর্মীদের মেল মাস্কের

 

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?