বাতিল বিমান অভিনবভাবে ব্যবহার করে চমকে দিচ্ছেন দুই আইরিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরিবেশ রক্ষার্থে বাতিল অংশের পুনর্ব্যবহার নিয়ে বহুবিস্তর চর্চা রয়েছে। আপনি বিমানে যাতায়াত করেন। কিন্তু জানেন কি বাতিল বিমানগুলি কোথায় যায়? পরিবেশের স্বাস্থ্য রক্ষার জন্য এবার বাতিল বিমানেরও রিসাইকেলিং শুরু হয়েছে। এই কাজের উদ্যোগ নিয়েছেন আয়ারল্যান্ডের দুই ব্যক্তি।

আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে ঝোড়ো বাতাস বিরল নয়। মুহূর্তের মধ্যেই রোদ সরিয়ে শুরু হয় বৃষ্টি। তাই উপকূলে বসে ঢেউ দেখতে গেলেও বৃষ্টি থেকে বাঁচতে হবে। জানেন কি এই বৃষ্টি থেকে বাঁচতে বাতিল এক বিমানের অংশের মধ্যে আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে৷ আয়ারল্যান্ডের ডনিগালের স্যান্ডহাউস হোটেলে গত বছর থেকে দুটি পরিত্যক্ত বিমানের কেবিন শোভা পাচ্ছে৷ সেখানে বসে আরাম করে সমুদ্র দেখতে, বৃষ্টি উপভোগ করতে মানুষ ভালোবাসেন বলেই জানিয়েছেন স্যান্ডহাউস হোটেলের ম্যানেজার পল ডাইভার ।

আন্তর্জাতিক বিমান পরিবহনের তথ্য অনুযায়ী গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে বাতিল বিমান। সেখানে বছরে প্রায় ৭০০ বাতিল বিমান পাঠানো হয়৷ সে সংখ্যা বেড়েই চলেছে৷ ফলে পুনর্ব্যবহার অত্যন্ত জরুরি। এই পুনর্ব্যবহারের এয়ারোপডস নামের কনসেপ্টের পশ্চাতে রয়েছেন শেন টর্নটন ও কেভিন রেগান।  

প্রায় ২ বছর আগে তাঁদের এই পরিকল্পনা মাথায় আসে। ইতিমধ্যেই তাঁরা ৩০টিরও বেশি বিমানের অংশ দিয়ে বাগান ঘর, মোবাইল অফিস ও ছুটি কাটানোর জায়গায় পরিণত করেছেন। আকার-আয়তন ও সরঞ্জাম অনুযায়ী প্রতিটি এয়ারপডের মূল্য ২০ থেকে ৪৫ হাজার ইউরো হতে পারে৷

কেভিন রেগান বলেন, ‘‘ বিমানের বাতিল সব কিছু রিসাইকেল করে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে নতুন করে ব্যবহারের যোগ্য করা হয়৷ তার মধ্যে কয়েকটি আবার বিমানের কাজে লাগানো হয়৷ আমরা বিমানের প্রায় ৮০ শতাংশ ব্যবহার করছি৷”

স্যান্ডহাউস হোটেলের ম্যানেজার পল ডাইভার বলেন, ‘‘এখানে বিশাল কাঠামো গড়ার অনুমতি দেওয়া হয়না। তাই এগুলি আদর্শ সমাধান। শীতকালে বা সবচেয়ে বড় ঝড়ের মাঝেও এখানে কিছুই শোনা যায় না, টের পাওয়া যায় না৷”

কোম্পানির দুই প্রতিষ্ঠাতা ব্যবসায় পেশাদারিত্ব আনতে চান৷ সম্প্রতি তাঁরা এক স্থপতিকে নিয়োগ করেছেন৷ এয়ারোপড্স কোম্পানির সহ প্রতিষ্ঠাতা কেভিন রেগান বলেন, ‘‘কর্পোরেট বাজারে অনেক আগ্রহ লক্ষ্য করছি৷ আমাদের সব নতুন ডিজাইনের জন্য একজনকে নিয়োগ করেছি৷ কর্পোরেট, অফিস বা বাণিজ্যমেলার জন্য এমন ডিজাইন করা হচ্ছে”।

আয়ারল্যান্ডের এই দুই ব্যবসায়ী এখন ইউরোপেও ব্যবসা বিস্তার করার স্বপ্ন দেখছেন৷ কারণ সেখানেও ঘর গরম রাখার ব্যয় অত্যন্ত বেশি। সমুদ্রও রয়েছে। ফলে তাঁদের ব্যবসা ফুলেফেঁপে উঠবে বলেই আশা।

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে