এই মুহূর্তে

আফগানিস্তান সহ ৪ দেশের শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা চাপাল ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের নাগরিকদের জন্য শিক্ষার্থী ভিসা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। পাশাপাশি আফগান নাগরিকদের জন্য কাজের ভিসাও আপাতত বন্ধ রাখা হচ্ছে। দেশে অভিবাসনবিরোধী মনোভাব জোরদার হওয়ায় সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্টাডি ভিসায় এসে রাজনৈতিক আশ্রয়ের আবেদন উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় এই চার দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রথমবারের মতো ‘জরুরি ব্রেক’ টানা হয়েছে। অর্থাৎ, আপাতত নতুন করে ভিসা অনুমোদনে কড়াকড়ি আরোপ করা হচ্ছে।

আরও পড়ুন: ইরান-আমেরিকা সংঘাতের জের! মার্চে ‘টক্সিক’ মুক্তি স্থগিত, কবে হলে যাবে যশের ছবি?

সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এই চার দেশের শিক্ষার্থীদের আশ্রয়প্রার্থনার সংখ্যা ৪৭০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, ব্রিটেন সবসময় যুদ্ধ ও নির্যাতন থেকে পালিয়ে আসা মানুষের পাশে দাঁড়াবে। তবে ভিসা ব্যবস্থার অপব্যবহার বরদাস্ত করা হবে না। তাঁর দাবি, কিছু নির্দিষ্ট দেশের নাগরিকরা ব্রিটেনের উদারতার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন বলেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নিতে হয়েছে।

বর্তমানে ব্রিটিশ রাজনীতিতে অভিবাসন অত্যন্ত স্পর্শকাতর ইস্যু হয়ে উঠেছে। অভিবাসনবিরোধী অবস্থানের জেরে কট্টরপন্থী দল রিফর্ম ইউকে জনসমর্থন বাড়াচ্ছে। জনরোষ প্রশমিত করা এবং এই দলের উত্থান ঠেকাতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর সরকার আশ্রয় প্রক্রিয়া আরও কঠোর করেছে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের দ্রুত বহিষ্কারের উদ্যোগ নিয়েছে।

ব্রিটেনের প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বৃহস্পতিবার অভিবাসনবিধিতে আনুষ্ঠানিক পরিবর্তন এনে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। একই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত নতুন ও আরও কঠোর নীতির রূপরেখা তুলে ধরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, আশ্রয়প্রার্থীদের শরণার্থী মর্যাদা প্রতি ৩০ মাস অন্তর পুনর্মূল্যায়ন করা হবে। সরকারের লক্ষ্য, যুক্তরাজ্যকে আশ্রয়প্রার্থীদের কাছে তুলনামূলকভাবে কম আকর্ষণীয় করে তোলা।

হোম অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে স্টুডেন্ট ভিসাধারীদের আশ্রয়ের আবেদন ২০ শতাংশ কমেছে। তবুও মোট আবেদনের ১৩ শতাংশ এখনও স্টাডি ভিসায় আসা ব্যক্তিদের কাছ থেকেই আসছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও কঠোর ব্যবস্থা প্রয়োজন বলে মনে করছে সরকার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘পালাবি কোথায়? তাড়া করে মারব’, বেঞ্জামিন নেতানিয়াহুকে হুমকি ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের

মার্কিন নাগরিকদের ইরাক-সহ মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার নির্দেশ ট্রাম্প প্রশাসনের

যুদ্ধ নিয়ে খবর পছন্দ না হলে সংবাদ মাধ্যমের লাইসেন্স বাতিল হবে, হুঁশিয়ারি ট্রাম্পের

প্রতিশোধ নিল আফগান বাহিনী, পাকিস্তানে হামলায় মৃত ১৪ সেনা

মধ্যপ্রাচ্যে বাতিল CBSE-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, ফলাফল প্রকাশ কীভাবে জানানো হবে পরে

মহাকাশে তৈরি হচ্ছে বিলাসবহুল হোটেল, ছুটি কাটাতে যেতে চাইলে জানুন বিস্তারিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ