মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভয়ঙ্কর গুচ্ছ বোমা পেল ইউক্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: রাশিয়া-সহ বিশ্বের একাধিক দেশের আপত্তি উপেক্ষা করেই ইউক্রেনকে গুচ্ছ বোমার প্রথম চালান পাঠাল বাইডেন প্রশাসন। তবে কত পরিমাণ গুচ্ছ বোমা ভোলদিমির জেলেনস্কির দেশে পাঠানো হয়েছে তা স্পষ্ট করে জানাতে চাননি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক পেন্টাগনের শীর্ষ কর্তারা। ইউক্রেনকে গুচ্ছ বোমা পাঠানোর ফলে রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও তলানিতে যাবে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, ‘গুচ্ছ বোমাকে বিশ্বের ১২০টি দেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। মানবজাতির পক্ষে পরমাণু বোমার মতোই ভয়ঙ্কর গুচ্ছ বোমা। কেননা গুচ্ছ বোমা বিস্তৃত এলাকাজুড়ে অসংখ্য ছোট বোমা ফেলে। অনেক ক্ষেত্রেই ওই বোমার একটা বড় অংশ বিস্ফোরিত হয় না। ফলে অবিস্ফোরিত বোমা পরবর্তীকালে বিস্ফোরিত হয়ে অসংখ্য মানুষের প্রাণ কাড়তে পারে কিংবা গুরুতর জখম করতে পারে। গত সপ্তাহেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্তাদের বৈঠকেই রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনকে ওই প্রাণঘাতী বোমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের গুচ্ছ বোমা দেওয়ার সিদ্ধান্তে নিজেদের আপত্তির কথা জানিয়েছিল ব্রিটেন, কানাডা ও স্পেন। এমনকী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালও ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়িয়েছিল। কিন্তু গোঁয়ার গোবিন্দ হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন।

পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেনকে কয়েক হাজার গুচ্ছ বোমা পাঠানো হবে। তবে ওই বোমা যাতে শুধুমাত্র রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হয় ইউক্রেনের সেনা কর্তাদের কাছে সেই অনুরোধ জানানো হয়েছে। মাতর্কিন যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত জানার পরেই রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোগুই পাল্টা হুঙ্কার ছেড়ে বলেছেন, ‘ওই গুচ্ছ বোমা যদি রুশ সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে এমন পাল্টা ব্যবস্থা নেওয়া হবে যা জো বাইডেন আর তার দালালরা কল্পনাও করতে পারছেন না।’

ক্রিকেটার অভিষেক পোড়েল মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

শালবনি জমি দুর্নীতি মামলায় অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্তসহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী